আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

শো-বিজে আর ফিরতে চান না কাজী হায়াৎ

শো-বিজে আর ফিরতে চান না কাজী হায়াৎ

ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ১৩ দিন হাসপাতালে ভর্তি থাকেন, এমনকি আইসিইউতেও নিতে হয়। পরে করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন। বাসায় ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন কাজী হায়াৎ। শ্বাসকষ্ট ও দুর্বলতা রয়েছে এই নির্মাতার।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে কাজী হায়াৎ বলেন, `শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। সম্প্রতি বেশকিছু রক্তের পরীক্ষা করেছি, সবকিছু স্বাভাবিক রয়েছে। কয়েকদিনের মধ্যে চেকআপের জন্য হার্টের চিকিৎসকের কাছে যাবো।`

সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন জানিয়ে এই নির্মাতা বলেন, `এই বয়সে আর কী কাজ! অনেক কাজ করেছি। এখন আর কিছুদিন বেঁচে থাকা, এইতো। ৭৫ বয়স হয়ে গেছে, আর কী কত করবো? জীবনের শেষার্ধে এসে আমি এখন ক্লান্ত, পরিশ্রান্ত; একেবারে পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে ঝাঁপ দিলেও চলে যাবো অতল গহ্বরে।`

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি `বীর`। শাকিব খান অভিনীত `বীর` তার পরিচালিত পঞ্চাশ তম সিনেমা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত