আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনেত্রী শ্রাবন্তীকে ‘নগরের নটী’ বলায় সাবেক রাজ্যপালকে বিজেপির তলব

অভিনেত্রী শ্রাবন্তীকে ‘নগরের নটী’ বলায় সাবেক রাজ্যপালকে বিজেপির তলব

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শ্রাবন্তীসহ বিজেপি মনোনিত অভিনেত্রীদের ‘নগরের নটী’ বলার বিতর্কের জেরে তথাগত রায়কে দিল্লিতে তলব করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি।  তথাগত লিখেছেন, ‘আমাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব দিল্লি যেতে বলা হয়েছে। সাধারণ তথ্য হিসেবে জানানো হল’।

বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত মঙ্গলবার সকালে টুইটারে দলের চিত্রতারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন।

তথাগত রায় ২০১৫ সাল পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল বা গভর্নর হিসেবে দায়িত্বপালন করেন। ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত মেঘালয় রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিজেপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন।

১৯৪৫ সালে কলকাতায় জন্ম নেয়া তথাগত রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগেও ডিগ্রি অর্জন করেছেন। তথাগত রায়  ১৯৮৬ সালে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন আরএসএসে যোগ দেন। তিনি চাকরি জীবন শেষ করে ১৯৯০ সালে বিজেপিতে যোগ দেন।  পরে ২০০২ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন সভাপতি অসীম ঘোষের স্থলাভিষিক্ত হন।

বিজেপি নেতা তথাগত রায়ের বড় ভাই সৌগত রায় তৃণমূল কংগ্রেসের এমপি ও সাবেক মন্ত্রী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত