আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন অভি ও সানি

দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন অভি ও সানি

প্রতিবারের মতো এবারের ঈদেও প্রকাশিত হয়েছে গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা নতুন দুটি গান। গান দুটি গেয়েছেন অভী তালুকদার ও সানি আজাদ। আর এর মাধ্যমে অভী ও সানি দুজনেই এবার দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন।


এর মধ্যে দীর্ঘ ৭ বছর পর আবারো মৌলিক গান নিয়ে এসেছেন অভী তালুকদার। তার গাওয়া নতুন এই গানটির শিরোনাম ‘মুর্শিদ’। রিজভীর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন টফি রেনার। আধ্যাত্মিকধর্মী এই গানটি ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে ভিডিওসহ প্রকাশিত হয়েছে।


‘মুর্শিদ’ গানটি প্রসঙ্গে অভী তালুকদার বলেন, আমার সর্বশেষ একক অ্যালবামের দারুণ শ্রোতাপ্রিয় গান ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’ শ্রোতাদের কাছে আমাকে কাভার শিল্পীর পাশাপাশি মৌলিক গানের শিল্পী হিসেবেও পরিচিত করেছিল। সেই গানটি লিখেছিলেন স্বনামধন্য গীতিকার রেজাউর রহমান রিজভী। এবার তারই লেখা আরেকটি গান গাইবার মাধ্যমে শ্রোতারা আবারো আমার মৌলিক গান শুনতে পাবেন। আশা করবো, আমার অন্য সব গানের মতো ‘মুর্শিদ’ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।


অপরদিকে নিজের ৩১তম মৌলিক গান ‘ভালোবাসার লেনাদেনা’ নিয়ে এসেছেন সানি আজাদ। রিজভীর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। রোমান্টিকধর্মী এই গানটির শুটিং হয়েছে ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে। গানটিতে মডেল হিসেবে সানি আজাদের সঙ্গে ছিলেন পুতুল। ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান। গানটি ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ওম স্টার মাল্টিমিডিয়া থেকে ভিডিওসহ প্রকাশিত হয়েছে।


‘ভালোবাসার লেনাদেনা’ গানটি প্রসঙ্গে সানি আজাদ বলেন, এটি অসাধারণ একটি রোমান্টিক গান। গানের কথা, সুর ও মিউজিক ভিডিও খুবই সুন্দর। আশা করছি সবার ভালো লাগবে।
গান দুটি প্রসঙ্গে গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, ২০১৪ সালে অভী তালুকদার আমার লেখা ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’ গানটি গেয়েছিলেন। গান তখন দারুণ সাড়া ফেলেছিল। এবার দীর্ঘ সময় পর আবারো তিনি আমার লেখায় নতুন গান গাইলেন। অন্যদিকে ২০১৮ সালে সানি আজাদ গেয়েছিলেন আমার লেখা ‘আঁধার’ শিরোনামের গানটি। সে গানটিও তখন ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পর আবারো তিনি আমার লেখা গান গাইলেন। অভী তালুকদার ও সানি আজাদের গাওয়া নতুন এই দুটি গানই অনেক ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছেও গান দুটি ভালো লাগবে।

‘মুর্শিদ’ গানের ভিডিও লিংক: <https://youtu.be/qWiUxLFHsPY>
‘ভালোবাসার লেনাদেনা’ গানের ভিডিও লিংক: <https://youtu.be/qzWvV24MpDI>

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত