আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মা দিবসে মাকে নিয়ে টি ডাব্লিউ সৈনিকের গান

মা দিবসে মাকে নিয়ে টি ডাব্লিউ সৈনিকের গান

মা দিবসে মাকে নিয়ে গান গাইলেন "তুমি আমার ঘুম" গানখ্যাত শিল্পী টি ডাব্লিউ সৈনিক। গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। আর গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এস আই টুটুল। "মা আমার মা" শিরোনামের এই গানটি আজ ৯ মে মা দিবস উপলক্ষে টি ডব্লিউ সৈনিকের নিজস্ব ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।


মাকে নিয়ে এই গানটি সম্পর্কে টি ডব্লিউ সৈনিক বলেন, তিন বছর আগের কথা। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে সিডনির হাইট পার্কে শুটিংয়ের ফাঁকে বসে আড্ডার সময় অভিনেতা মীর সাব্বির দেশ, মাটি ও মা নিয়ে কথা বলছিলেন। সাথে ছিলাম ক্যামেরাম্যান হিসেবে আমি, সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও আরো অনেকে। মীর সাব্বির বলেছিলেন, দেশের বাইরে গেলে দেশ ও মায়ের কথা ভীষণ মনে পড়ে। তিনি এটাও বলছিলেন বাবা হওয়ার পরে মা কি বুঝতে পেরেছেন তিনি এবং খুব সুন্দর করে দুটো লাইন উনি মুখে মুখে রচনা করে ফেললেন "বাবা হওয়ার আগে তোমায় বুঝিনি আমি মা"। আমার লাইন দুটি খুব মনে ধরলো। স্বভাবত কারণেই টুটুল ভাই থাকাতে আরেকটু ব্যঞ্জনা বেড়ে গেল। সাথে সাথেই টুটুল ভাই গিটার নিয়ে টুংটাং করে একটু সুর দেয়ার চেষ্টা করলেন এবং আমরা মনে মনে প্ল্যান করলাম মাকে নিয়ে আসলে একটা গান করা উচিত এবং আমি তাতে ভীষণ উৎসাহী হয়ে উঠলাম। আমি সবার কাছ থেকে এক প্রকার কথা আদায় করে নিলাম যে এই গানটি আমি গাইবো ও টুটুল ভাই সুর করবেন। নানা ব্যস্ততায় এরপর আর গানটি করা হয়নি। তবে অবশেষে গানটি হয়েছে এবং তা আমার ফেসবুক পেজে প্রকাশও করা হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ টুটুল ভাই এবং সাব্বিরের কাছে  কোন রকম শর্ত ছাড়াই আমাকে গানটি তারা  উপহার দিলেন। আজ আমাদের এই সম্মিলিত সৃষ্টিতে এই গানটি আমি পৃথিবীর সকল মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম, উৎসর্গ করলাম শ্রদ্ধা নিবেদন করলাম। পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা।


"মা আমার মা" শিরোনামের গানটি টি ডাব্লিউ সৈনিকের ফেসবুক পেজে এই লিংকে <https://www.facebook.com/watch/?v=476820866971040> পাওয়া যাবে।
উল্লেখ্য,, চলতি বছরের ভালোবাসা দিবসে স্টুডিও জয়া থেকে রেজাউর রহমান রিজভীর লেখা ও রাজন সাহার সুর-সঙ্গীতে টি ডাব্লিউ সৈনিকের সর্বশেষ গান "ভালোবাসায় হারাই" প্রকাশিত হয়। গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত