আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হলিউডে মুক্তি পাচ্ছে গাজী রাকায়াতের 'দ্য গ্রেভ'

হলিউডে মুক্তি পাচ্ছে গাজী রাকায়াতের 'দ্য গ্রেভ'

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ১৪ মে হলিউডের ‘লেমলে নহো’ প্রেক্ষাগৃহে বানিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’ বা 'গোর'।

গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানো গোরখোদক এক লোকের জীবনকাহিনী ঘিরে নির্মিত হয়েছে এই সিনেমা।

এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। এই চলচ্চিত্র একইসঙ্গে বাংলা ভাষায়ও নির্মিত হয়েছে। বাংলা শিরোনাম 'গোর'। গত ডিসেম্বরে সিনেমাটি দেশে মুক্তি পায়।

চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নর্থ হলিউডের লেমলে নোহো মুভি থিয়েটারে মুক্তি পাবে এটি। সেখানে প্রতিদিন এই সিনেমার তিনটি প্রদর্শনী হবে।

'দ্য গ্রেভ’ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম আমি। সিনেমাটি প্রথমে বাংলায় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু একটু কায়দা করে সেটি ইংরেজিসহ অনুমোদন করে নিয়েছি। হলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে পাল্লা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ভাষার মাধ্যমে অন্তত সারা বিশ্বে সিনেমাটি ছড়িয়ে দেওয়া যাবে।’

তিনি আরো জানান, আগামী অস্কারের আসরে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে ইংরেজি ভাষায় নির্মিত ‘‌‌দ্য গ্রেভ’ ও আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলা ভাষার ‘গোর’ ছবি প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে অস্কারের জন্য দেশের বাইরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রবাসী বাংলাদেশিসহ ভারতীয় এবং স্থানীয়দের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক।

সিনেমাটিতে গোর খোদকের ভূমিকায় অভিনয় করেছেন গাজী রাকায়েত। এতে আরও অভিনয় করেছেন আশিউল ইসলাম, মামুনুর রশীদ, দিলারা জামান, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, এ.কে আজাদ সেতু, এসএম মহসিন, শামীমা তুষ্টিসহ অন্যরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত