আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকান সুন্দরী

মিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকান সুন্দরী

এ বছর মিস ইউনিভার্স মুকুট জিতেছেন মেক্সিকান সুন্দরী আন্দ্রে মেজা। রোববার রাতে ফ্লোরিডায় মিস ইউনিভার্স-২০২১ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে নতুন এই মিস ইউনিভার্সের নাম ঘোষণা করে জুরি বোর্ড।


নতুন মিস ইউনিভার্সের মাথায় বিজয়ী মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজোবিনি তুনজি। প্রায় ৩ ঘণ্টা ধরে টেলিভিশনে সম্প্রচার করা হয় পুরো অনুষ্ঠান। খবর এএফপির

ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিল মিস ইউনিভার্সের ৬৯তম আসর। সারা বিশ্ব থেকে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন ২৬ বছর বয়সী আন্দ্রে মেজা।

মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর মিস ইউনিভার্সের আসর বসেনি। তবে এবার বেশ জাকজমকপূর্ণভাবেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর বসে।

এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

মিস ইউনিভার্স আন্দ্রের পুরো নাম আলমা আন্দ্রে মেজা কারমোনা, জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। তিন বোনের মধ্যে বড় আন্দ্রে। স্কুলের গণ্ডি পেরনোর পর চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেন তিনি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর একটি সংস্থায় চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। এরও ১ বছর আগে মডেলিং করতে শুরু করেন আন্দ্রে।

আন্দ্রে ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী নির্বাচিত হন। ওই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে ছিলেন আন্দ্রে। ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন। এরপর ওই বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেন। ওই বছর মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন ভারতের মানসি চিল্লার। অ্যান্ড্রিয়া হন দ্বিতীয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

শেয়ার করুন

পাঠকের মতামত