আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, গ্রেফতার ১১

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, গ্রেফতার ১১

রাজধানীর গুলশানে একটি সিসা বারে অভিযান চালিয়ে এর ম্যানেজার ও বয়সহ ১১ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এসময় ছয় প্যাকেট সিসা ও সিসা গ্রহণের স্ট্যান্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সিসা বারটি তারকা দম্পতি মৌসুমি ও ওমর সানি পুত্র ফারদিন এহসান স্বাধীনের বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ মে) সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

 


মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বার মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বার


গুলশান অ্যাভিনিউয়ের আরএম সেন্টারের তৃতীয় তলায়  ‘মন্টানা লাউঞ্জ’ নামে এই সিসা বারটি  চালানো হতো। দেশীয় আইনে সিসা অবৈধ মাদক হিসেবে চিহ্নিত। তাই বারটির সবাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বারটি মৌসুমী পুত্র স্বাধীনের। পুলিশ পরবর্তীতে জানতে পেরেছে। তবে মাদকের বিষয়ে কারও সঙ্গে আপস নেই। তাই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গুলশান থানার ওসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বারে অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২০।

তবে মামলায় মৌসুমী পুত্র স্বাধীনকে আসামি করা হয়নি। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে পুলিশ। বার থেকে ছয় প্যাকেট দামি সিসা, ১৭টি সিসা স্ট্যান্ড ও ২৫টি পাইপ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মৌসুমী ও ওমর সানি দম্পতি দেশের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী ক্যাম্পেইনে বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে প্লে-স্টোর এবং আই স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত