আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জনগণের পাশে থাকার বার্তা নুসরাতের

জনগণের পাশে থাকার বার্তা নুসরাতের

ঘূর্ণিঝড় ইয়াস ইতোমধ্যে আঘাত হেনেছে উড়িষ্যায়।  তিন ঘণ্টা প্রভাব থাকবে প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ের।  প্রাকৃতিক এ দুর্যোগের ভয়ে ঘরবন্দি ভারতের সমুদ্র উপকূলবর্তী এলাকার লোকজন।

পশ্চিমবঙ্গের লোকজনও ইয়াস-আতঙ্গে রয়েছেন। নিজ নির্বাচনী এলাকা বসুরহাটের লোকজনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের কংগ্রেস নুসরাত জাহান।  মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনি  জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বসুরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের এই এমপি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।  তিনি বলেন, 'সবাইকে এবং সব বঙ্গবাসীকে আমার পক্ষ থেকে আবেদন করছি— আপনারা সেফ থাকুন ও সুস্থ থাকুন।  আগামী দিনে আমরা একটা বড় সাইক্লোনের সম্মুখীন হতে পারি, সে সম্ভাবনা রয়েছে।  তাই আমি সবাইকে অনুরোধ করছি— আপনারা বাড়ি থেকে বের হবেন না।  ইলেকট্রিক্যাল ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকবেন, সব মোবাইল ও ইমারজেন্সি লাইট চার্জ করে রাখবেন। যদি মনে হয় আপনার বাড়ির কোনো ক্ষতি হতে পারে, তা হলে পরিবারসহ আমাদের যে সাইক্লোন রিলিফ শেল্টারগুলো রয়েছে, ক্যাম্পগুলো রয়েছে সেখানে চলে যাবেন।  স্থানীয় নেতাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। যদি কোনো কিছু প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আপনারা বিডিও অফিসে জানান।  আমরা সবাই একসঙ্গে মিলে এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি।  আপনারা সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন।  দেখবেন আমরা ঠিক পারব এই বিপর্যয়ের সঙ্গে লড়তে।'

নুসরতের এই ভিডিও ভাইরাল হয়ে গেছে।  বিগত কয়েক দিন ধরে এই ঝড়ের নামের সঙ্গে টালিউড নায়ক যশের নাম নিয়ে মিম ছড়িয়েছে প্রচুর।  

এবার সেই বিষয়ে মুখ খুললেন নুসরাত।  যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন চলছে।

তাই নুসরাতের ভিডিওর নিচে নেটিজেনরা কমেন্টে সেই বার্তাও রেখেছেন। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত