আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ঐশ্বরিয়ার সৌন্দর্যের তিন মন্ত্র

ঐশ্বরিয়ার সৌন্দর্যের তিন মন্ত্র

সারা বিশ্ব তাঁর রূপে মুগ্ধ। এমনকি ডানাকাটা অনেক রূপসী তাঁর সামনে যেন ম্লান। ৪৭-এ দাঁড়িয়ে আজও তাঁর সৌন্দর্য সবাইকে অবাক করে। তিনি হলেন সাবেক বিশ্বসুন্দরী, তথা বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে তিনটি গোপন কথা। আর পাঁচজন সাধারণ মেয়ের মতো অ্যাশও ঘরোয়া পদ্ধতিতে নিজের ত্বকের পরিচর্যা করেন। এ ব্যাপারে তিনি একদম দেশি গার্ল। এবার জেনে নেওয়া যাক ঐশ্বরিয়ার তিন গোপন কথা।

পানি পান করেন ভরপুর

এক সাক্ষাৎকারে অ্যাশ বলেছিলেন যে তিনি প্রচুর পরিমাণে পানি পান করেন। শীত, গ্রীষ্ম, বর্ষা—যেকোনো ঋতুতে তাঁর পানির মাত্রা একই থাকে। তাই ৪৭-এ দাঁড়িয়েও তাঁর সৌন্দর্য আগুন ছড়ায়। তাঁর মতে, বেশি মাত্রায় পানি পান করলে ত্বক সারা দিন সতেজ থাকে। আর খিদেও কম পায়। পানি ত্বককে সজীব রাখার পাশাপাশি উজ্জ্বলও রাখে বলে সাবেক এই বিশ্বসুন্দরী জানিয়েছেন। তবে ঐশ্বরিয়া পানি ছাড়া সারা দিনে নানান ধরনের পানীয় পান করেন। ডাবের পানি, সবজি ও তাজা ফলের রস তিনি নিয়মিত পান করেন।

মেডিটেশন করুন

ঐশ্বরিয়া বিশ্বাস করেন যে সৌন্দর্য বজায় রাখতে মেডিটেশন করা জরুরি। আর এর মাধ্যমে মানসিক শান্তি বাড়ে। তাই শত ব্যস্ততার মধ্যে তিনি সময় বের করে মেডিটেশন করেন। মেডিটেশনের মাধ্যমে চিন্তা আর স্ট্রেস দূর হয়। ঐশ্বরিয়া মনে করেন যে মেডিটেশন করলে শরীর রিল্যাক্স হয়। আর এর ফলে প্রাণশক্তি বৃদ্ধি পায়। মেডিটেশনের সময় দীর্ঘ শ্বাস নেওয়ার ফলে ত্বকও ভরপুর অক্সিজেন পায়। এর ফলে ত্বকের যৌবন, উজ্জ্বলতা আর মসৃণতা বাড়ে।


ঘরোয়া ফেসপ্যাক

বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের প্রসাধন সামগ্রীর বিজ্ঞাপনে দেখা যায় ঐশ্বরিয়াকে। কিন্তু এসব সামগ্রী থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। ত্বকের দেখভালের ক্ষেত্রে অ্যাশ ঘরোয়া সামগ্রীতেই বেশি বিশ্বাস রাখেন। ঘরে পাতা দই দিয়ে এক বিশেষ ফেসপ্যাক তিনি নিয়মিত মুখে লাগান। এর ফলে ত্বকের নমনীয়তা বজায় থাকে। আর একটি ঘরোয়া স্ক্র্যাব ব্যবহার করেন ঐশ্বরিয়া। বেসন, হলুদ আর দুধ দিয়ে এই স্ক্র্যাব বানানো হয়। অ্যাশ স্ক্র্যাবটি নিয়মিত মুখে লাগান। বেসনের এই স্ক্র্যাব ত্বকের মৃত কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করে। ত্বককে তাজা রাখতে ঐশ্বরিয়া শসা ঘষে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। তবে ত্বকের ছোটখাটো যেকোনো সমস্যার ক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত