আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ডিজিটাল নিরাপত্তা আইনে নোবেলের বিরুদ্ধে মামলা!

ডিজিটাল নিরাপত্তা আইনে নোবেলের বিরুদ্ধে মামলা!

এবার সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ঢাকা জর্জ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। ৩১ মে (সোমবার) ইথুন বাবু নিজেই বাদী হয়ে এই মামলা করেন, যার শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

আজ মঙ্গলবার সকালে ইথুন বাবু এনটিভি অনলাইনের কাছে এমন দাবি করেছেন। তিনি বলেন, ‘নোবেল আসলে শিল্পী না; যে এসব কাণ্ড ঘটাতে পারে, তাকে শিল্পী বলি কীভাবে। ওর বিরুদ্ধে মামলা করেছি আমি। অভিযোগ, ও আমার সম্মানহানি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আসলে, ওকে যারা প্রশ্রয় দিচ্ছে, তারাও এসব দায় এড়াতে পারে না।’

তবে ইথুন বাবুর আইনজীবী ফারুক আহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হবে।’

ঈদের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সংগীতশিল্পী জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। সে সময় এক পোস্টে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।

এই অভিযোগে ২৩ মে (রোববার) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন ইথুন বাবু।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি দেন সমালোচিত গায়ক নোবেল। এই কাণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করে।

একাধিক বিতর্কে জড়ানোয় এরই মধ্যে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মঈনুল আহসান নোবেলের সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমার প্লেব্যাক থেকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত