আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নুসরাতের সন্তান নিজের না বলে স্বামী নিখিলের শুভকামনা

নুসরাতের সন্তান নিজের না বলে স্বামী নিখিলের শুভকামনা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। বছরের শুরুতে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম; এসব ছাপিয়ে নুসরাত জাহান এখন খবরের শিরোনাম প্রেমিক যশের সন্তানের মা হওয়ার গুঞ্জনে।

কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মা হচ্ছেন নুসরাত। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তিনি। আর নুসরাতের সন্তানের বাবা হচ্ছেন তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন চলা অভিনেতা যশ দাশগুপ্ত।

এ প্রসঙ্গে নুসরাতের স্বামী নিখিল জৈন আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’

সেই বক্তব্য আরও দীর্ষ করে গণমাধ্যমটিকে নিখিল জানিয়েছেন, ‘আমি জানিও না নুসরাত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না। নুসরাত আর আমি অনেক দিন থেকেই আলাদা থাকি। নয়-নয় করে ছ’মাস হয়ে গেল।’

শুভকামনা জানিয়ে এই ব্যবসায়ী আরও যুক্ত করেছেন, ‘এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভালো থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন। গত ছ’মাস ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবারের মূল্যবোধ নিয়ে আমি ভালো আছি।’

এই ঘটনা নিয়ে এখনও নায়িকা নুসরাত জাহান মুখ না খুললেও ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে।’

‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। এরপর রাজস্থানের মরুশহরে একসঙ্গে ঘুরতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। বছরের শুরুতে সেই খবর জানিয়েছিল ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত জাহান।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তাঁর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এমন খবর প্রকাশ করেছিল কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার। তবে সেই খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত