আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আলিয়ার হাতে দুই লাখ ৮৯ হাজার টাকার ব্যাগ

আলিয়ার হাতে দুই লাখ ৮৯ হাজার টাকার ব্যাগ

খুব সাধারণভাবে ঘর থেকে বের হলেও ফ্যাশন সেন্স নজর কাড়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। দীর্ঘদিন পর আলিয়াকে মুম্বাই শহরে দেখা যায়। বন্ধুদের সঙ্গে ব্রাঞ্চ সারতে বের হন এ চিত্রনায়িকা। আর সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন।

বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি আলিয়াকে দেখা যায় বেবি পিঙ্ক সোয়েটশার্টে, যার দাম ১৮৫ ইউরো, বাংলাদেশের মুদ্রায় যা ১৮ হাজার টাকার বেশি। সেইসঙ্গে তিনি পরেছিলেন ব্ল্যাক শর্টস ও স্নিকার্স।

বি-টাউনের সবাই জানেন, আলিয়া দামি ব্যাগ পছন্দ করেন। এবার তাঁর হাতে দেখা গেল ডায়ার টোট ব্যাগ। ব্যাগে লেখা ক্রিশ্চিয়ান ডায়ার। এর দাম কত জানেন? হ্যাঁ, বেশ দামি। ব্যাগটির দাম তিন হাজার ৪০০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৮৯ হাজার টাকার বেশি।

এবার আলিয়া ভাটের সিনেমা প্রসঙ্গে আসা যাক, সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সড়ক টু’, যা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ। সেই আলিয়া ভাট প্রতিদিনের শুটের জন্য চাইছেন ৬০ লাখ টাকার বেশি। শুধু কি তাই, সঙ্গে দিতে হবে ব্যক্তিগত সহকারীর পারিশ্রমিক, হোটেল ও ভ্রমণ খরচ! কোন সিনেমার জন্য?

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, আলোচিত দক্ষিণী ‘আরআরআর’ সিনেমার জন্য এমন পারিশ্রমিক দাবি করেছেন তরুণ এই অভিনেত্রী। সংবাদমাধ্যমটির দাবি, ‘আরআরআর’ সিনেমার জন্য দর কষাকষি করে প্রতিদিনের শুটের জন্য আলিয়াকে ৫০ লাখ রুপি দিতে রাজি হয়েছেন নির্মাণ-সংশ্লিষ্টরা, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি। আলিয়াকে শুটিং করতে হবে ১০-১২ দিন, সেই হিসাবে পুরো সিনেমার জন্য আলিয়া পাবেন প্রায় পাঁচ কোটি রুপির বেশি।

তবে এখানেই শেষ নয়, নিজের ব্যক্তিগত কর্মীর পারিশ্রমিকও দিতে হবে আলিয়াকে। সেটা প্রতিদিন এক লাখ রুপি; মানে তাঁকে দিতে হবে মোট ১২ লাখ রুপি। এ ছাড়া এই সিনেমার শুটের জন্য হোটেল এবং ভ্রমণ খরচও নির্বাহ করতে হবে সিনেমার টিমকে।

অ্যাকশনধর্মী ‘আরআরআর’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন এস এস রাজমৌলি। সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা হবেন আলিয়া ভাট। এ ছাড়া এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত