আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

উড়োজাহাজের মালিক যেসব বলিউড নায়িকা

উড়োজাহাজের মালিক যেসব বলিউড নায়িকা

হলিউডের অনেক তারকা অভিনেত্রী ব্যক্তিগত জেটের মালিক। এ তালিকায় রয়েছেন—অ্যাঞ্জেলিনা জোলি, সেলিন ডিয়ন, কাইলি জেনার, টেইলর সুইফট, অপরাহ উইনফ্রে প্রমুখ। শুটিং কিংবা গানের প্রোগ্রামে তারা প্রায়ই এক দেশ থেকে আরেক দেশে উড়ে যান। আবার অবসর যাপনের জন্য নিজের বিমানে শুয়ে–বসে উড়াল দেন তারা। হলিউড তারকা অভিনেত্রীদের মতো বলিউডের প্রথম সারির কয়েকজন নায়িকাও উড়োজাহাজের মালিক। বলিউডের এমন কজনকে নায়িকাকে নিয়ে এই প্রতিবেদন।

মাধুরী দীক্ষিত

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচ দেখে মুগ্ধ হননি এমন লোক খুঁজে পাওয়া ভার। ‘তেজাব’ সিনেমার সেই ‘এক দো তিন’ কিংবা ‘ধক ধক কারনে লাগা’ থেকে শুরু করে এই সময়ের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’–এর ‘ঘাগরা’—সব গানেই মাধুরীর অনবদ্য নাচ দর্শকদের চোখ জুড়িয়েছে। এই অভিনেত্রীর স্টাইলিশ একটি ব্যক্তিগত জেট বিমান রয়েছে। প্রয়োজনে পরিবার নিয়ে উড়েবেড়ান এই নায়িকা।

প্রিয়াঙ্কা চোপড়া

ভারতের সীমানা ছাড়িয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিয়ের পর থেকে বর নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। শুটিংয়ের কাজে মাঝে মধ্যে উড়ে যান নিউ ইর্য়ক টু যুক্তরাজ্য-ভারত। ব্যক্তিগত বিমানের মালিক হওয়ায় অনায়াসে ভ্রমণ করতে পারেন এই অভিনেত্রী।

শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত জীবনে রাজ কুন্দ্রার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। রুপালি পর্দার মতো বিলাবহুল জীবন যাপন করেন। এ অভিনেত্রীর ব্যক্তিগত একটি জেট বিমান রয়েছে।

সানি লিওন

বলিউড সেনসেশন সানি লিওন। আইটেম গানে দর্শক মাতালেও ধীরে ধীরে সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন এক সময়ের এই পর্নো তারকা। ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন সানি। তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন তারা। এ দম্পতির তিন সন্তান রয়েছে। সানি লিওনের ব্যক্তিগত জেট বিমান রয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে নিজের বিমান ব্যবহার করেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত