আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখের নায়িকা হচ্ছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা!

শাহরুখের নায়িকা হচ্ছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা!

আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবুও পত্রপত্রিকায় নিত্যনতুন সিনেমার শিরোনামে বলিউড কিং খান শাহরুখ খান। নতুন সিনেমার ঘোষণার প্রশ্নে তাঁর ভাষ্য, ‘ঘোষণা বিমানবন্দর এবং রেলস্টেশনগুলোর জন্য বন্ধু… সিনেমার খবর হাওয়ায় উড়ে বেড়ায়।’

সেই হাওয়ায় উড়ে বেড়ানো সবচেয়ে গরম খবর হচ্ছে ‘পাঠান’ সিনেমা। এর পরের খবরটা ভারতীয় তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় অভিনয় করেছেন বলিউড বাদশাহ।

হাওয়ায় ওড়া শাহরুখ খানের সবশেষ আরও এক খবর হচ্ছে, অ্যাটলির নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাহরুখ খানের নায়িকা হচ্ছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা।

এক ট্যাবলয়েডের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, অ্যাটলির এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য আলোচনায় আছেন নয়নতারা। নির্মাতা অভিনেত্রী নির্বাচনে দক্ষিণ ভারতের একজন বিখ্যাত অভিনেত্রীকে নিয়ে কাস্টে ও সিনেমার অতিরিক্ত শক্তি যোগানোর পরিকল্পনা করছেন। মনে হচ্ছে, সেখানে অভিনেত্রী নয়নতারা প্রথম পছন্দ এবং আলোচনা শুরু হয়েছে।

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে আলোচনায়। এখন ভক্ত ও দর্শক তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

এর আগে বলিউড হাঙ্গামা আরও জানিয়েছিল, শাহরুখ খানের নতুন সিনেমার নাম ‘ইজহার’। সত্য ঘটনা অবলম্বনে প্রেমের গল্পের সিনেমাটি নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। আর এর মাধ্যমে দুই দশক পর একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ-বানসালি।

দীর্ঘ বিরতির পর গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। কিন্তু এই সিনেমার এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২০১৮ সালে শাহরুখকে সবশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত