আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখ খানকে এখনও ‘হ্যাঁ’ বলেননি নয়নতারা

শাহরুখ খানকে এখনও ‘হ্যাঁ’ বলেননি নয়নতারা

বলিউড কিং খান শাহরুখ খানের নায়িকা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। গেল কয়েক দিনে এমন গুঞ্জন হাওয়ায় উড়ছে। তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় এই জুটিকে দেখা যাবে বলে বিশ্বাস তক্তদের।

তবে নতুন খবর হচ্ছে, শাহরুখ খানকে এখনও ‘হ্যাঁ’ বলেননি ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ পরিচালকের বরাতে এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা। যদিও সেই পরিচালকের নাম প্রকাশ্যে নিয়ে আসেনি।

সংবাদমাধ্যমটিকে সেই পরিচালক বলেছেন, ‘সে (নয়নতারা) বলিউডের সিনেমায় কাজ করতে কোনও তাড়াহুড়ো করেন না। অবশ্যই তিনি বলিউডে কাজ করবেন। কিন্তু সিনেমায় তাঁর উপস্থিতির ওপর সেটা নির্ভর করছে। সে অ্যাটলির সিনেমার জন্য এখনও হ্যাঁ বলেনি। আমি মনে করি, তিনি (অ্যাটলি) এখনও চিত্রনাট্য লিখছেন। স্ক্রিপ্ট সম্পূর্ণ হলে তবেই জানা যাবে সিনেমায় নয়নতারার উপস্থিতি ন্যায়সঙ্গত রয়েছে কি না। ততক্ষণ এটি কেবল একটি গুজব, সংবাদ নয়।’

এর আগে এক ট্যাবলয়েডের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, অ্যাটলির এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য আলোচনায় আছেন নয়নতারা। নির্মাতা অভিনেত্রী নির্বাচনে দক্ষিণ ভারতের একজন বিখ্যাত অভিনেত্রীকে নিয়ে কাস্টে ও সিনেমার অতিরিক্ত শক্তি যোগানোর পরিকল্পনা করছেন। মনে হচ্ছে, সেখানে অভিনেত্রী নয়নতারা প্রথম পছন্দ এবং আলোচনা শুরু হয়েছে।

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে আলোচনায়। এখন ভক্ত ও দর্শক তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত