আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

৩৮ বছরে জয়া

৩৮ বছরে জয়া

বয়স যেন তার কাছে শুধু একটা সংখ্যা। যে কোনো অষ্টাদশী অভিনেত্রীকে সহজেই মাত দিতে পারেন। তিনি আর কেউ নন, মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার আপামর দর্শক মহলকে। আজ দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। দেখতে দেখতে জীবনে ৩৭টি বসন্ত পেরিয়ে আজ ৩৮-এ পা দিলেন তিনি।

১৯৮৩ সালের ১ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া আহসান। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় সরব ছিলেন তিনি। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। তবে অভিনয় শুরুর আগে নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন জয়া।

জয়া আহসানের প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’। এটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর বড় পর্দায় দীর্ঘ বিরতি দিয়ে নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এতে অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া টলিউডের ‘বিসর্জন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।

তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘ডুবসাঁতার’, ‘ফিরে এসো বেহুলা’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘আবর্ত’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘জিরো ডিগ্রি’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘রাজকাহিনী’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘খাঁচা’, ‘পুত্র’, ‘দেবী’, ‘এক যে ছিলো রাজা’, ‘ক্রিসক্রস’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’ ও ‘অলাতচক্র’।

জয়া আহসান এখন পর্যন্ত ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৭টি মেরিল-প্রথম আলো পুরস্কার, ২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ মোট ২৮টি পুরস্কার অর্জন করেছেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজকের আসনটিও দারুণভাবে সামলেছেন জয়া আহসান। তার প্রথম প্রযোজনা ‘দেবী’। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৯ অক্টোবর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন অনম বিশ্বাস।


শেয়ার করুন

পাঠকের মতামত