আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমির খানের দ্বিতীয় স্ত্রী কে এই কিরণ রাও?

আমির খানের দ্বিতীয় স্ত্রী কে এই কিরণ রাও?

দুদিন আগেও বলা হতো, আমির খান ও কিরণ রাও বলিউডের অন্যতম পারফেক্ট জুটি। ১৫ বছর একসঙ্গে সংসার করছেন তারা। কিরণ নাকি সংসার এবং বাইরে জীবন দুটোই দারুণভাবে পরিচালনা করেন। এটাই তাদের সম্পর্কের চাবিকাঠি। কিন্তু সেই চাবি হারিয়ে গেছে। ডিভোর্সের ঘোষণা দিয়ে দিয়েছেন আমির খান ও কিরণ রাও। শনিবার সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে এই ঘোষণা দিয়েছেন তারা।

কিন্তু বলিউড সুপারস্টার আমির খানের দ্বিতীয় স্ত্রী কে এই কিরণ রাও। তিনি করেনই বা কী? বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য মতে, ১৯৭৩ সালে ভারতের বেঙ্গালুরুতে জন্ম কিরণের। হায়দ্রাবাদের এক রাজ পরিবারের মেয়ে তিনি। বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি কিরণের চাচাতো বোন। কিরণের নানা এবং অদিতির দাদা জে রামেশ্বর রাও ছিলেন হায়দ্রাবাদের ওয়ানাপার্থির রাজা। বর্তমানে যেটি তেলঙ্গানার একটি জেলা।

বেঙ্গালুরুতে জন্ম হলেও কিরণের ছোটবেলা কেটেছে পশ্চিমবঙ্গের শহর কলকাতায়। এরপর ১৯৯২ সালে মা-বাবার সঙ্গে কলকাতা ছেড়ে মুম্বাই চলে যান তিনি। ১৯৯৫ সালে সোফিয়া কলেজ ফর ওম্যান থেকে খাদ্য বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। একই কলেজ থেকেই অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন শাহরুখ খান।

কিরণ রাওয়ের স্বপ্ন ছিল চলচ্চিত্র পরিচালক হওয়া। তাই দিল্লিতে পড়াশোনা শেষ করে আবার মুম্বাই চলে আসেন। কাজ শুরু করেন আমির খানের প্রথম ও সাবেক স্ত্রী রিনা দত্তের সহকারী হিসেবে। এরপর তিনি নামজাদা পরিচালকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন কাজ পাওয়ার জন্য। কিন্তু তাকে কেউই পাত্তা দেননি। টুকটাক সহ-পরিচালকের কাজ করে নিজের প্রয়োজন মেটাচ্ছিলেন কিরণ।

এরপর এক সিনিয়র সহকর্মীর কাছ থেকে কিরণ জানতে পারে, আশুতোষ গোয়ারিকর একটি ছবি বানাচ্ছেন এবং তার জন্য সহকারী পরিচালকের প্রয়োজন। কিরণ আর দেরি করেননি। পরিচালকের সঙ্গে দেখা করেন এবং কাজও পেয়ে যান। ছবিটি আমির খান অভিনীত ‘লগান’। সেখানে মনপ্রাণ দিয়ে কাজ করেন কিরণ। ছবিটির সমস্ত চরিত্রের মেকআপ, পোশাক, কার কবে শুটিং, কাকে কোন সময় শুটিং স্পটে আসতে হবে- সব কিছুই দেখার দায়িত্ব ছিল কিরণের।

কিরণ তার দায়িত্ব যথাযথই পালন করেছিলেন। তার কাজ ভালো লেগে যায় পরিচালক আশুতোষের। ভালো লেগেছিল আমির খানেরও। এই ছবির সঙ্গে আমিরের সাবেক স্ত্রী রিনা দত্তও যুক্ত ছিলেন। কিরণকে পছন্দ করেছিলেন তিনিও। সেই প্রথম আমির ও কিরণের আলাপ। ওই আলাপই একসময় প্রেমে রূপ নেয়। ওদিকে রীনার সঙ্গে দূরত্ব বাড়ে আমিরের। ২০০২ সালে ডিভোর্স।

এই সুযোগে আমিরের আরও কাছে আসেন কিরণ। ওই বছর থেকেই তারা লিভ ইন সম্পর্কে থাকা শুরু করেন। এরপর ২০০৫ সালে করেন বিয়ে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে ছেলে আজাদ খানের জন্ম দেন কিরণ। সুপারস্টার স্বামীর হাতে হাত মিলিয়ে কাজ করে এখন তিনি বলিউডে প্রতিষ্ঠিত। কয়েকটি সিনেমা তিনি পরিচালনা করেছেন। এছাড়া খুলেছেন প্রোডাকশন হাউজ। সেই সংস্থা থেকে বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন কিরণ।

একদিন পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন কিরণ রাও। আমির খানকে জীবনসঙ্গী করে তিনি পরিচালক হওয়ার স্বপ্ন পূরণ তো করেছেনই, পাশাপাশি হয়েছেন প্রযোজকও। বলিউডের অন্দরে কান পাতলে এখনো শোনা যায়, নিজের স্বপ্ন পূরণের জন্যই আমির খান বিবাহিত জেনেও তাকে কাছে টেনেছিলেন কিরণ। বিয়ের ১৫ বছর সংসার করার পর আবার দূরেও চলে যাচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত