আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৪৫০ কোটি টাকার মালিক প্রেমিকযুগল!

৪৫০ কোটি টাকার মালিক প্রেমিকযুগল!

বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘদিন তাঁদের বিয়ের জল্পনা চললেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দুই পরিবারের বন্ধন দেখে যে কেউ বুঝতে পারবেন, সম্ভবত করোনা-পরিস্থিতি পার হলে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। আর সেই দিনই শেষ হবে ভক্তদের প্রতীক্ষার প্রহর।

আর যদি এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তবে তাঁরা হবেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল। কীভাবে?

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে পিঙ্কভিলার প্রতিবেদন, রণবীর কাপুরের নেট সম্পত্তিমূল্য ৩২২ কোটি রুপি। এর মধ্যে যুক্ত তাঁর মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি, যার দাম প্রায় ১৬ কোটি রুপি। রণবীরের রয়েছে কয়েকটি বিলাসবহুল গাড়ি। এই যেমন মার্সিডিস-বেনজ জি৬৩ এএমজি (প্রায় ২.১৪ কোটি রুপি), অডি (প্রায় ১.৫৬ কোটি রুপি), অডি আর৮ (প্রায় ২.৭২ কোটি রুপি। এ ছাড়াও গাড়ি রয়েছে তাঁর। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি তো রয়েছেই। ১৪ বছরের ক্যারিয়ারে বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর কাপুর।

অন্যদিকে, নয় বছরের ক্যারিয়ার আলিয়া ভাটের। পত্রপত্রিকার খবর, তাঁর নেট সম্পত্তিমূল্য ৭৪ কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রায় রণবীরের একই অ্যাপার্টমেন্টে তাঁর রয়েছে বিলাসবহুল বাড়ি। বাড়িটির দাম প্রায় ৩২ কোটি রুপি।

তা ছাড়া আলিয়ার রয়েছে একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান, যার ডিজাইন করেছেন গৌরী খান। লন্ডনের একটি অভিজাত এলাকায় একটি বাড়ি রয়েছে আলিয়ার, যেখানকার সম্পত্তির গড় মূল্য ১০.৪ থেকে ৩১ কোটি রুপি। বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে এ অভিনেত্রীর। সেই তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ (১.৭৪ কোটি রুপি), অডি এ৬ (৬১ লাখ রুপি) ও বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৩৭ কোটি রুপি)।

বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়া ভাটের। ডাফ অ্যান্ড ফেলপসের খবর, আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৮ কোটি রুপি। টপ সেলিব্রেটি ব্র্যান্ডে নারী সুপারস্টারের তালিকায় রয়েছেন আলিয়া। যা হোক, রণবীর কাপুরের নেট সম্পত্তিমূল্য ৩২২ কোটি রুপি। আলিয়ার নেট সম্পত্তিমূল্য ৭৪ কোটি রুপি। দুজনের নেট সম্পত্তিমূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকা।

এসব বাদেও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে রণবীর ও আলিয়ার। সম্প্রতি আলিয়া ভাট প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। ইন্ডিয়ান সুপার লিগ টিমে মুম্বাই এফসিতে বিনিয়োগ করেছেন রণবীর। তো, বুঝতেই পারছেন তাঁরা কেমন পাওয়ার কাপল হতে চলেছেন!

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত