আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গ্যারেজে দামি গাড়ি, কত টাকার মালিক তামিল তারকা সুরিয়া?

গ্যারেজে দামি গাড়ি, কত টাকার মালিক তামিল তারকা সুরিয়া?

৪৬ বছরে পা রাখছেন তামিল অভিনেতা, প্রযোজক ও টিভি উপস্থাপক সুরিয়া। শুক্রবার (২৩ জুলাই) এ কলিউড হার্টথ্রবের জন্মদিন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, পুরো নাম সরভানন শিবকুমার হলেও সুরিয়া নামেই সুপরিচিত। ১৯৯৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সুরিয়া। এর পর আর পেছনে তাকাতে হয়নি। বারানম আয়রাম (২০০৮), নন্দা (২০০১), ২৪ (২০১৬), গজিনি (২০০৫), কাখা কাখা (২০০৩), অয়ন (২০০৯), পিথামগন (২০০৩), ফ্রেন্ডস (২০০১), সুররাই পোত্তরুসহ (২০২০) বেশ কিছু হিট সিনেমা রয়েছে সুরিয়ার ঝুলিতে।

আগামীকাল সুরিয়ার জন্মদিন উপলক্ষে আসুন জেনে নিই এ তারকার গ্যারেজে কী কী গাড়ি রয়েছে। জেনে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমাণই বা কত।

সম্পত্তি

পত্রপত্রিকার খবর, সুরিয়ার নেট সম্পত্তিমূল্য ২৫০ কোটি রুপির কাছাকাছি। প্রতি সিনেমায় তিনি ৩৫ থেকে ৪০ কোটি রুপি করে পারিশ্রমিক নেন। তাঁর আয়ের উৎস অভিনয়, টুডি এন্টারটেইনমেন্ট থেকে চলচ্চিত্র প্রযোজনা, টেলিভিশনে উপস্থাপনা ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি।

বিলাসবহুল গাড়ি

বিভিন্ন সাক্ষাৎকারে সুরিয়া বলেছেন, লং ড্রাইভে যেতে পছন্দ করেন এ দক্ষিণী তারকা। এ অভিনেতার গ্যারেজে রয়েছে টয়োটা ফরচুনার (৩০-৩৮ লাখ রুপি), জাগুয়ার এক্সএফ (৫৫ লাখ রুপির কাছাকাছি), অডি এ৭ (প্রায় ৮৬ লাখ রুপি), মার্সিডিস-বেনজ এমএল-ক্লাস (দাম বিভিন্ন ভ্যারিয়েন্টের ওপর নির্ভরশীল) এবং অডি কিউ৭ (৬৯-৮১ লাখ রুপি)।

আসন্ন প্রকল্প

সুরিয়ার ঝুলিতে পুরস্কারও কম নয়। আগামীতে তাঁকে একটি নেটফ্লিক্স অ্যান্থলজি ওয়েব সিরিজে দেখা যাবে। এ ছাড়া কয়েকটি সিনেমা রয়েছে তাঁর হাতে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত