আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

সালমান শাহের রুমে ঢুকে স্মৃতি ছুঁয়ে এসেছেন সাইমন

সালমান শাহের রুমে ঢুকে স্মৃতি ছুঁয়ে এসেছেন সাইমন

ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ। মৃত্যুর ২৫ বছর কেটে গেলেও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন তিনি। শুধু দর্শকমহলে নয়, ঢাকাই সিনেমার নায়কদের কাছেও তিনি আইডল। তাদের অনেকেই সালমান শাহের অন্ধ ভক্ত। তেমনি একজন সাইমন সাদিক।

সম্প্রতি সিলেটের দাড়িয়া পাড়ায় সালমান শাহ ভবনে গিয়েছিলেন সাইমন। সেখানে প্রিয় নায়কের রুমে ঢুকে তার রেখে যাওয়া নানান স্মৃতি ছুঁয়ে এসেছেন। সালমানের স্পর্শ লেগে থাকা নানা জিনিসপত্র ছুঁয়ে আবেগে ভেসেছেন সাইমন। সালমানের ব্যবহৃত ক্যাপ পরে বেশ খানিকটা সময় কাটিয়েছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘সেখানে গিয়ে ঘন্টাখানেক ছিলাম। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। প্রিয় নায়কের ক্যাপ পরে যখন ছবি তুলছিলাম, তখন মনের ভেতরটায় অন্যরকম ভালোলাগার অনুভূতি হয়েছে। এটি আমার জীবনের অন্যতম আনন্দদায়ক স্মৃতি হয়ে থাকবে।'

তিনি আরও বলেন, ‘সেখানে যতক্ষণ ছিলাম মনে হয়নি সালমান শাহ'র স্মৃতির সঙ্গে কথা হচ্ছে। মনে হচ্ছিল সেই মানুষটির সঙ্গেই সময় কাটাচ্ছি। তার ব্যবহৃত প্রতিটি বস্তুতেই যেনো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন বাংলার স্বপ্নের নায়ক সালমান শাহ।'

প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে অনুভূতি শেয়ার করার জন্য নিজের ইউটিউব চ্যানেলে সালমান শাহের বাড়িতে ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করেছেন সাইমন। সময় পেলে বাংলা সিনেমার অনুরাগীদের সালমান শাহ ভবনে ঘুরে আসার আহ্বানও জানান 'পোড়ামন' খ্যাত এই অভিনেতা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত