আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গানের শিল্পী কে এই তরুণী?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গানের শিল্পী কে এই তরুণী?

কথা নয়, শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও পাওয়া গেল। গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল একটি গান— ‘মানিকে মাগে হিতে’। গানের ভাষা অচেনা। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। ভারতেরও অনেক প্রদেশের নাগরিকদের জানা নেই গানের অর্থ।

কিন্তু গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা। অনেক শিল্পী এর কভার সং তৈরি করেছেন। কেউ কেউ ভিন্ন রিদম জুড়েছেন। নতুন নতুন র্যাপ যোগ করে গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছেন। সিংহালী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে ইতোমধ্যে।

আর এই গান দিয়ে ভাইরাল হয়েছেন একটি মিষ্টি চেহারার তরুণী। গানের গায়িকা তিনি। শুধু গানের সুরই নয়; ওই তরুণীর চাহনী আর হাসি মুগ্ধ করেছে কোটি হৃদয়কে।

কৌতূহলীরা জানতে চান কে এই তরুণী, কী তার পরিচয়?

এই গায়িকা শ্রীলংকার বাসিন্দা। তার নাম ইয়োহানি ডি সিলভা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ইয়োহানি নামে সুপরিচিত। তার বয়স মাত্র ১৮ বছর।

এ বয়সেই প্রতিভার ঝলকানি দেখিয়েছেন ইয়োহানি। তিনি নিজেই গান লেখেন ও সুর করেন। গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে তার। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন, আবার সেখানকার স্থানীয় বাদ্যযন্ত্র অন্য দেশে রপ্তানি করেন।

শ্রীলংকায় দারুণ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগে ইয়োহানির গাওয়া আরেকটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ‘মানিকে মাগে হিতে’ গানটি এবার তাকে ভারত, বাংলাদেশেও জনপ্রিয়তা এনে দিল। শ্রীলংকায় এখন তাকে ‘র্যাপ প্রিন্সেস’ বলা হচ্ছে। হু হু করে বাড়ছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়াড়। তার ইউটিউবের সাবস্ক্রিবশন সংখ্যাও রাতারাতি বেড়ে এখন আকাশচুম্বী।

‘মানিকে মাগে হিতে’ লাইনটির বাংলা অর্থ হলো ‘তুমি আমার চোখের মণি’। গানটির প্রথম কণ্ঠশিল্পী শ্রীলংকার আরেক র্যাপার সথীশন রাথনায়কা। গত বছরের জুলাই মাসে গাওয়া হয় গানটি। আর চলতি বছরের গত মে মাসে ইয়োহানির পুনরায় রেকর্ড করেন এটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত