আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তিন বছর পর শাহরুখের ৩৫০ কোটি রুপির ছবি

তিন বছর পর শাহরুখের ৩৫০ কোটি রুপির ছবি

বলিউডের কিংখান হিসাবে পরিচিত শাহরুখ খান তিন বছর পর বড় পর্দায় আসছেন। সর্বশেষ শাহরুখ খানের নতুন ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। নাম ছিল ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত ওই ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যাবসা করতে পারেনি। এরপর দীর্ঘদিন নতুন প্রজেক্ট থেকে দূরে ছিলেন এসআরকে।

এরপর ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রেখে আবারো পর্দায় ফিরছেন বলিউড বাদশা। কথা ছিল ১৫ আগস্ট ঘোষণা আসবে নতুন সিনেমার। প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সত্য ধরলে, সেই কথা রাখেননি বলিউড কিং খান শাহরুখ খান।

এবার এ খবরের আপডেট হিসেবে ভারতের সংবাদমাধ্যম মিড-ডে জানাল, তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় শাহরুখের যে অভিনয় গুঞ্জন দীর্ঘদিন চলছিল, সেই সিনেমার শুট শুরু হচ্ছে সেপ্টেম্বরে। ভারতের পুনেতে শুটের জন্য ১০ দিনের শিডিউল লক করেছেন কিং খান। শুট শুরুর দিনই আসতে পারে অফিশিয়াল ঘোষণা।

সংবাদমাধ্যমটির আরো দাবি, পুনের পর মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে সিনেমাটির শুট হবে। সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা মিলবে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারার; যিনি সেখানকার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। এ ছাড়া থাকছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

ইন্ডিয়ান হেরাল্ড পত্রিকার দাবি, শাহরুখের এই সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। একাধিক ভাষায় নির্মাণ হতে যাওয়া এ সিনেমায় শাহরুখ অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। এ ছাড়া নতুন গুঞ্জন, সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান।

শাহরুখ খান বর্তমানে অ্যাকশন থ্রিলার ‘পাঠান’-এর শুট করছেন, যেটি মুক্তি পাবে ২০২২ সালের ঈদে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। যদিও এ সিনেমা প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে।

এর বাইরে আলোচিত নির্মাতা রাজকুমার হিরানির সাথে শাহরুখ খানের আরও একটি সিনেমায় কাজ করার গুঞ্জন চলছে দীর্ঘদিন। সেই সিনেমায় নাকি দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রীকে। তারা হলেন—কাজল দেবগন, বিদ্যা বালান ও তাপসী পান্নু। যদিও এখনো কোনো সিনেমারই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত