আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সালমান শাহর হাতে লেখা চিঠি পেয়েছিলেন যে তরুণী

সালমান শাহর হাতে লেখা চিঠি পেয়েছিলেন যে তরুণী

দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন সালমান শাহ। দিন দিন যেন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে! সেইসঙ্গে সালমানের নতুন সিনেমা হলে গিয়ে দেখতে না পারার আফসোস যোগ হচ্ছে নতুন প্রজন্মের দর্শকের মনে।

নব্বইয়ের দশকের তরুণ-তরুণীরা ছিলেন সালমান শাহর অন্ধভক্ত। তার দূর্দান্ত অভিনয় ও ফ্যাশন সেসময়ের তরুণ সমাজকে বেশ প্রভাবিত করে। তার জন্য কত তরুণ-তরুণী পাগল ছিলেন তার হিসেব নেই। তেমনই সালমানের এক ভক্ত ছিলেন ইথেন। যার বাড়ি গাইবান্ধায়। তিনিই সেই সৌভাগ্যবতী তরুণী, যিনি সালমান শাহর নিজ হাতে লেখা চিঠি পেয়েছিলেন।

জানা যায়, ইথেনরা পাঁচ বোন। তারা প্রত্যেকেই ছিলেন সালমান শাহর অন্ধভক্ত। নিয়মিত প্রিয় নায়কের ভিউ কার্ড কিনতেন। হলে গিয়ে সিনেমা দেখতেন। এখনো সালমান শাহর সমস্ত ছবি, ভিউ কার্ড সংরক্ষণ করে রেখেছেন তারা।

সালমান শাহকে ইথেন বহু চিঠি লিখেছিলেন। সেসব চিঠিতে প্রিয় নায়কের প্রতি তার অনুভূতি ও ভালোলাগার কথা জানিয়েছিলেন। অপেক্ষায় ছিলেন চিঠির উত্তরের। ১৯৯৫ সালের ৮ এপ্রিল তার অপেক্ষার অবসান ঘটে। ইথেনের চিঠির উত্তর দিয়েছিলেন সালমান শাহ। সেই চিঠিতে লেখা ছিল…

স্নেহের ইথেন,

আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিস নিও। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মত একজন ভক্ত আমার আছে ভেবে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্বও বোধ করি। তোমাদের মতো আমার ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে, এই দোয়াই বিধাতার কাছে করি।

ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইলো।

ইতি-

সালমান শাহ

শুধু চিঠিই নয়, তার সঙ্গে শিল্পী সমিতির ঠিকানা দিয়েছিলেন, যাতে ইথেন আবারও সেই ঠিকানায় চিঠি লিখতে পারেন। এছাড়া ইথেনের জন্য রঙিন কাগজে সালমান শাহ নিজের একটি অটোগ্রাফও দিয়েছিলেন। ইথেন সেই চিঠি, অটোগ্রাফ এখনো পরম যত্নে সংরক্ষণ করে রেখেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত