আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

বলিউড সিনেমা নাকচ করলেন মীম-মেহজাবীন

বলিউড সিনেমা নাকচ করলেন মীম-মেহজাবীন

বাংলাদেশ কিংবা কলকাতার তারকাদের স্বপ্ন থাকে বলিউডের সিনেমায় অভিনয় করা। সেই জায়গায় বলিউডের সিনেমায় সুযোগ পেয়েও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী।

সম্প্রতি বিদ্যা সিনহা মীম জানান, বলিউডের খ্যাতনামা নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

প্রায় কাছাকাছি সময়ে সিনেমাটিতে কাজের প্রস্তাব পান আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মীমের মতো তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

গত কোরবানির ঈদের আগে নির্মাতা বিশাল ভরদ্বাজের এক মেইল বার্তায় মীমের কাছে সিনেমাটিতে কাজের প্রস্তাবটি আসে। মেইলে মীমকে জানানো হয়, ‘খুফিয়া’ নামে বলিউডের সিনেমার জন্য মীমের স্ক্রিন টেস্ট করতে চান তারা।

পরে কথা বলে এ অভিনেত্রী জানতে পারেন, ঘটনা সত্যি। তবে কিছু দিন পরই না করে দেন মীম। কারণ, তিনি মনে করছেন সিনেমাটির গল্পের সঙ্গে বাংলাদেশের নাম নেতিবাচকভাবে জড়িয়ে আছে।

অভিনেত্রী মেহজাবীনের কাছে জুলাই মাসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিনেমাটিতে কাজের প্রস্তাব আসে। মেহজাবীন বলেন, ‘বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমার কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের অভিনেত্রী খুঁজছেন। গল্পের বিস্তারিত জানার পর কাজটি না করে দিয়েছি।’

এর কারণ জানিয়ে মেহজাবীন বলেন, আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রটি বিতর্কিত কিছু হবে। জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে যুক্ত হওয়া ঠিক হবে না।

উল্লেখ্য, বিশাল ভরদ্বাজ বলিউডের নামজাদা নির্মাতাদের মধ্যে একজন। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত