আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পোস্টারেই চমক দেখালেন আরিফিন শুভ

পোস্টারেই চমক দেখালেন আরিফিন শুভ

আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য নয় মাসের হাড়ভাঙা খাটুনি করে বডি ট্রান্সফরমেশন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সেই পরিশ্রমের কিছুটা নমুনা দেখা গেল সিনেমাটির তৃতীয় পোস্টারে।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত সেই পোস্টারে দেখা যাচ্ছে, সিক্স প্যাক শরীরে দু’হাতে ছুরি দাঁড়িয়ে আছেন নায়ক। যেন শত্রুদের বিনাশ করতে বিধ্বংসী তিনি। আরিফিন শুভর রূপ প্রশংসায় ভাসছে অন্তর্জালে।

এক সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশন হলিউড, বলিউডে এমনটা হরহামেশাই হয়ে থাকে। তবে ঢাকাই সিনেমার ইতিহাসে এটাই প্রথম।

সিনেমাটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা আরিফিন শুভর ভাষ্য, ‘সিনেমাটির জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনও ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে লিগামেন্ট পায়ের স্থানচ্যুত হয়েছিল, ছিঁড়েছিল টিস্যুও। সে আঘাতে এখনও কাতরাতে হয়। এসব কষ্ট ভুলে যাব, যখন সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, এটা খুবই আনন্দের।’

পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব দেশ ও দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার। তাঁর সঙ্গে সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত