আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

অনলাইনে ব্যাপক আলোচিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ‘পিতা’

অনলাইনে ব্যাপক আলোচিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ‘পিতা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘পিতা’ শিরোনামের একটি গান অনলাইনে ব্যাপক আলোচিত হচ্ছে। গানটি রচনা করেছেন লসএঞ্জেলস প্রবাসী সৈয়দ এম হোসেন বাবু। গানটি প্রথমে এককভাবে গেয়েছেন এজানুর রহমান। গানটিকে আরো হৃদয়গ্রাহী করতে এবার একাধিক শিল্পীর সমন্বয়ে রেকর্ড করা হয়েছে।

হৃদয়ছোঁয়া উপস্থাপনায় গানটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা অর্জনে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তার নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। চার মিনিটের গানে যেনো উঠে এসেছে বাংলার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস। ভাষা আন্দলন, ছয় দফা এবং স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কথা।

গানটির সুর-সংগীত করেছেন এজানূর রহমান। বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের তালিকাভুক্ত ৮০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ তারেক, মঞ্জু সাহা, দিনা মাসুদ, সুলতানা রহমান আন্না ও এজানূর রহমান। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কন্ঠশিল্পী শহিদ আহম্মেদ মিঠু, আদনান খান, হাফিজুর রহমান এপলো ও কাবেরী রহমান। এ গানের এক অংশের দৃশ্য ধারন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি, শহীদ মিনার ও জাতীয় স্মৃতি সৌধে আরেক অংশে আমেরিকায় হলিউড এবং বেভারলি হিলসে।


গানটির ব্যাপারে গীতিকার সৈয়দ এম হোসেন বাবু বলেন, ‘চার মিনিটের “পিতা” গানটিতে সংক্ষিপ্তভাবে হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিত্রিত করার চেষ্টা করা হয়ছে। উঠে এসেছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর কথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাষা আন্দোলনের অগ্রদূত।এসেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দাবির কথা। প্রস্তাবিত ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তি সনদ। এসেছে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্সের জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘোষণা ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও চেয়েছেন বাঙালির মুক্তি এক কথায় নতুন প্রজন্মের কাছে গানটি ইতিহাসের সম্পদ হয়ে থাকবে। এ গানটি ছোট্ট করে বাংলাদেশের পরিচিতি। ‘পিতা’র ভিডিও সম্পাদনা করেছেন, অন্তরকো লিমিটেড এর কাজী জাহিদ হোসেন অন্তর, চিত্রগ্রহণ করেছেন রাহাত খান।


সৈয়দ এম হোসেন বাবু বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস (বালা)’র নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্রের সভাপতি। তিনি বাংলাদেশী কমিউনিটির নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। লসএঞ্জেলসে গড়ে তুলেছেন বাংলাপাঠশালা। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বাঙালি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি শিশুদের বাংলা শিখাচ্ছেন তিনি। তিনি গান লেখার পাশপাশি গল্প-কবিতাও লেখেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলো আঁধারের খেলা’ এবারের বইমেলায় বের হয়েছে। আগামী বইমেলা আরেকটি কবিতার বই প্রকাশে কাজ চলছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত