আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পূর্ণিমাকে সন্দেহ করছে গোয়েন্দারা!

পূর্ণিমাকে সন্দেহ করছে গোয়েন্দারা!

দেশের অন্যতম সুদর্শনা এবং সফল চিত্রনায়িকা পূর্ণিমা। সৌন্দর্যে তিনি সময়ের যেকোনো নায়িকাকে টক্কর দিতে সক্ষম। নেটিজেনরা বলে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমা আরো বেশি সুন্দরী হয়ে উঠছেন। তার রূপের নদীতে ভাটা নয়, যেন জোয়ারই ফিরে ফিরে আসছে। সেই সৌন্দর্যের কারণেই এবার বিপাকে পড়লেন নায়িকা। তাকে সন্দেহ করছে গোয়েন্দারা।

না, বাস্তবে অবশ্য এমনটা ঘটছে না। নতুন একটি ওয়েব ফিল্মেই এই প্রেক্ষাপট দেখা যাবে। যেটার নাম ‘মুন্সিগিরি’। নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অমিতাভ রেজা চৌধুরী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে সিনেমাটির টানটান উত্তেজনায় ভরা কিছু মুহূর্ত দেখা গেছে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা গোয়েন্দা মাসুদ মুন্সির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তদন্তের এক পর্যায়ে তার সন্দেহের তীর যায় পূর্ণিমার দিকে। সে কারণে চঞ্চলকে উদ্দেশ্য করে নায়িকা বলেন, ‘সন্দেহটা কি আমাকে নিয়ে? দেখতে আমি সুন্দর বলে’।

‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে শিবব্রত বর্মনের উপন্যাস অবলম্বনে। ট্রেলার দেখে আঁচ করা যায়, এতে পূর্ণিমার স্বামীকে হত্যা করে কেউ। সেই হত্যাকাণ্ডের তদন্তই করতে আসেন মাসুদ মুন্সি বা চঞ্চল চৌধুরী।

সিনেমাটিতে পূর্ণিমা ও চঞ্চল ছাড়া আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত