আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সান ফ্রান্সিসকো ফেস্টিভালে 'রিকশা গার্ল'

সান ফ্রান্সিসকো ফেস্টিভালে 'রিকশা গার্ল'

সান ফ্রান্সিসকো মিল মুভি ফেস্টিভালে যাচ্ছে অমিতাভ রেজা নির্মিত 'রিকশা গার্ল' সিনেমা। ক্যালিফোর্নিয়ায় আগামী ৯ অক্টোবর প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক এরিক অ্যাডামস ও আসাদুজ্জামান সকাল। ছবিতে অভিনয় করেছেন নভেরা রহমান এবং একটি বিশেষ চরিত্রে আছেন সিয়াম আহমেদ।

এ ছাড়া উৎসবে প্রদর্শনের আগে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কথা বলেন নির্মাতা অমিতাভ রেজা, এরিক অ্যাডামস ও আসাদুজ্জামান সকাল। এ ছাড়া বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীরা যুক্ত হয়ে তাঁদের প্রশ্নোত্তরে অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জারিন পুলম।

অমিতাভ রেজা বলেন, 'রিকশা পেইন্টিংয়ের ওপর এবং পরিবারের জীবিকার জন্য একটি মেয়েকে রিকশা চালাতে হয়, তার গল্প নিয়েই এগিয়ে গিয়েছে রিকশা গার্ল। ছবিটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলাদা কোনো পরিচিতি এনে দেবে না, তবে এর গল্প ভালো লাগবে, ভাবাবে দর্শকদের।'

রিকশা গার্ল অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। লেখক সারা পারকিনসের রিকশা গার্ল অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এর শুটিং করা হয়েছে বাংলাদেশের পাবনা ও কলকাতার কিছু স্থানে।

প্রযোজক এরিক অ্যাডামস বলেন, 'কিছু স্ট্রিমিং কম্পানির সঙ্গে কথা চলছে চলচ্চিত্রটি বিদেশে প্রদর্শনের জন্য। আশা করছি সেটা সম্ভব হবে। আমরা আমাদের কাজটিকে পৃথিবীর বহুসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।'

জ্যামিং এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানের সিইও আজিজ চৌধুরীও আশা প্রকাশ করছেন- চলচ্চিত্রটি সফলতা পাবে। তিনি বাংলাদেশের দর্শকদের এই চলচ্চিত্রটি দেখার আহ্বান জানান। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জ্যামিং এন্টারটেইনমেন্টের উপদেষ্টা কাজী শাহরিয়ার রহমান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত 'রিকশা গার্ল'-এ নাইমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নভেরার মা মোমেনা চৌধুরী। আরো আছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত