আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক হয়ে যেত চিনির গুঁড়ো’

‘শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক হয়ে যেত চিনির গুঁড়ো’

ভারতের মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে রেভ পার্টি কাণ্ডে এখনো জেল হেফাজত শাহরুখপুত্র আরিয়ান খান। এই ঘটনাতেই নাম জড়িয়েছে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যারও। কেউ কেউ আরিয়ানের গ্রেফতারির নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন। মনে করছেন তারকাপুত্র স্রেফ রাজনীতির শিকার। এবার সেই একই দাবিতে সুর চড়ালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবলে।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল বর্তমানে মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী। শনিবার তিনি দাবি করেন, শাহরুখ খান বিজেপিতে যোগ দিলে মাদক হয়ে যেত চিনির গুঁড়ো। গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে মাদক উদ্ধারের প্রসঙ্গ তুলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

তার দাবি, এনসিবি ওই ঘটনার কোনো তদন্তই করেনি। অথচ শুধুমাত্র মুম্বাইয়ের প্রমোদতরীতে রেভ পার্টির ঘটনার তদন্তে ব্যস্ত কর্মকর্তারা।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজে রেভ পার্টির আয়োজন করা হয়েছে বলেই গোপন সূত্রে খবর পান এনসিবি কর্মকর্তারা। যাত্রী সেজে ওই প্রমোদতরীতে চড়েন তারা। পার্টি শুরু হয় কিছুক্ষণের মধ্যে ধরপাকড় শুরু হয়। সেই ঘটনাতেই একটানা প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। মাদক কাণ্ডে এখনো জেল হেফাজতে রয়েছেন তারকাপুত্র। জেলবন্দি জীবন থেকে মুক্তি পেলে একেবারে বদলে যাবেন বলেই জানিয়েছেন আরিয়ান। আদৌ কবে জামিন পাবেন আরিয়ান, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলের সাথে দেখা করেন বলিউডের কিং খান। সেদিনই এনসিবি কর্মকর্তারা শাহরুখের বাড়ি ‘মন্নতে’ যান। যদিও মাদক মামলার তল্লাশি চালাতে যাওয়া হয়নি বলেই সাফাই দেয় এনসিবি।

সূত্রের খবর অনুযায়ী, আরিয়ানের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস জমা দেয়ার নোটিস নিয়েই শাহরুখের বাড়িতে হাজির হয়েছিলেন এনসিবি কর্তারা। তবে শাহরুখ বা গৌরী খান কারো সাথেই দেখা হয়নি এনসিবি কর্তাদের। ওইদিন থেকে অনন্যা পাণ্ডেকে জেরা করছেন কর্মকর্তারা। গাঁজা যে মাদক, তা জানতেন না বলেই জেরায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী। ফের সোমবার অনন্যাকে তলব করেছে এনসিবি। তাকে জেরা করে মাদক মামলায় আরো নানা তথ্য হাতে আসবে বলেই মনে করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত