আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

লস এঞ্জেলেস ও বে এরিয়ায় আজ মুক্তি পেল ‘ঊনপঞ্চাশ বাতাস’

লস এঞ্জেলেস ও বে এরিয়ায় আজ মুক্তি পেল ‘ঊনপঞ্চাশ বাতাস’

কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের সিনেমার দর্শকদের আবার আমেরিকার সিনেমা হলে স্বাগতম। আজ কানাডা ও আমেরিকার মোট ১৬টি মূলধারার মাল্টিপ্লেক্সে একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের আলোচিত প্রেম ও মনস্তত্ত্বের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর মধ্যে টাইমস স্কয়ার এর ফ্ল্যাগশিপ থিয়েটার Regal E-Walk 4DX & RPX ও আছে। লস এঞ্জেলেসে সিনেমাটি মুক্তি পেয়েছে Cinemark 18 & XD এবং বে এরিয়ায় মুক্তি পেয়েছে Cinemark Century 25 Union Landing and XD, Union City থিয়েটারে। হল ২টিতে ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রধান মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি বলেন, “আমেরিকা ও কানাডায় একযোগে ১৬টি মাল্টিপ্লেক্সে বাংলাদেশী সিনেমার মুক্তি পাওয়া একটি অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম, রেকর্ড তো অবশ্যই। এমন ঘটনা যে ঘটতে পারে কিছুদিন আগে সেটিও ভাবা যায়নি।“

কানাডা ও আমেরিকায় এমন রেকর্ড মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল । তিনি বলেন, “আমরা একটি ভালো চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছি। স্বপ্ন স্কেয়ারক্রো সেটিকে উত্তর আমেরিকা তথা পৃথিবীর সেরা সব থিয়েটারে অনেক বড় পরিসরে মুক্তি দিয়েছে। এবার দর্শকদের পালা। তারা যদি দলে দলে থিয়েটারে যান তাহলে বিশ্ববাজারে বাংলাদেশী সিনেমার অগ্রযাত্রা সময়ের ব্যাপার মাত্র।“

ছবিতে রোমান্টিক জুটি হিসেবে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ এবং শার্লিন ফারজানাও বিশ্ববাজারে এমন বিশাল মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইমতিয়াজ বর্ষণ বলেন, “বাংলাদেশের দর্শকের ভালোবাসা পেয়েছি। এবার আপনাদের ভালোবাসা চাই। আপনারা যারা ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখবেন তাদের জানাই অফুরান ভালোবাসা।“ শার্লিন বলেন,”আমি নিশ্চিত উত্তর আমেরিকার দর্শকেরা কাঁদবেন, ভাববেন নীরা আর অয়নের জন্য। তাদের প্রেম ও পাগলামির জন্য।“

বিশ্ব পরিবেশক মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “আমাদের উদ্দেশ্য কানাডা ও আমেরিকায় মুক্তি পেতে যাওয়া বাংলাদেশের প্রতিটি চলচ্চিত্র নিয়মিত অন্তত ১ লাখ দর্শককে দেখানো। এজন্য এখানকার কমপক্ষে ১০০টি মাল্টিপ্লেক্সে আমাদের প্রতিটি সিনেমা মুক্তি দিতে হবে যাতে সবাই তাদের পাশের থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখতে পারে। ‘ঊনপঞ্চাশ বাতাস’ দিয়ে কোভিড পরবর্তী সময়ে শুরুটা করছি কানাডা-আমেরিকার ১৬টি থিয়েটার দিয়ে। এই সংখ্যা ক্রমশ বাড়তে বাড়তে ২০২২ এর কোনও সিনেমা দিয়ে শতকের মাইল ফলক ছুঁতে পারবো বলে আমরা বিশ্বাস করি। হলিউড ও ইন্ডিয়ান সিনেমার পর তৃতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি হয়ে গড়ে উঠতে এভাবেই এগিয়ে যাবো আমরা।“

‘ঊনপঞ্চাশ বাতাস’ স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় ১৫ নম্বর সিনেমা। স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানালেন, “২০২২ সালে বাংলাদেশের সাথে একইদিনে উত্তর আমেরিকায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় বড় সব সিনেমা।“ এদিকে পত্রপত্রিকার সংবাদ, টিভি নিউজ, বিজ্ঞাপন ও নানা ধরণের প্রচারণায় উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সবার কৌতুহল কি আছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটিতে?

চলুন দলে বলে গিয়ে দেখে আসি থিয়েটার থেকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত