আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তৃতীয় বিয়ে করছেন আমির খান

তৃতীয় বিয়ে করছেন আমির খান

সিনেমায় চরিত্র রূপায়ন থেকে শুরু করে সব কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন বলিউড অভিনেতা আমির খান। তাই তো তাকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। কিন্তু তার ব্যক্তিগত জীবনের হিসেবটা একটু অন্য রকম।

গত জুলাই মাসেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন আমির খান। প্রযোজক ও নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। দু’জনের সম্মিলিত সিদ্ধান্তে তারা আলাদা হয়ে যান।

তখনই গুঞ্জন উঠেছিল যে, এক তরুণ অভিনেত্রীর সঙ্গে আমিরের ঘনিষ্ঠতার কারণেই তাদের সংসারে ভাঙন ধরেছিল। সেই অভিনেত্রীর নাম ফাতিমা সানা শেখ। যিনি ‘দঙ্গল’ সিনেমায় আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমায় তাকে নায়িকা হিসেবে বেছে নেন আমির। তখনই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

এবার শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির খান। নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর নতুন করে তৃতীয় বারের মতো ঘর বাঁধবেন তিনি। ব্যক্তিগত জীবনের ঘটনা যাতে সিনেমায় প্রভাব না ফেলে, সেজন্যই এমন পরিকল্পনা করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমগুলোর অনুমান, সাবেক এক সহ-অভিনেত্রীকে বিয়ে করবেন আমির। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই উঠে আসছে ফাতিমার নামটি। যদিও আমির কিংবা ফাতিমা কারো পক্ষ থেকেই এসব ব্যাপারে প্রতিক্রিয়া আসেনি।

১৯৮৬ সালে আমির খান রিনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জীবনে দুই সন্তান জুনাইদ ও ইরা রয়েছে। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। কিন্তু চলতি বছরের ৩ জুলাই হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

এক যৌথ বিবৃতি আমির-কিরণ জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে পাশে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। এমনিক তাদের সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত