আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নাট্যকার হিসেবে ‘বারী সিদ্দিকী সম্মাননা-২০২১’ পেলেন রিজভী

নাট্যকার হিসেবে ‘বারী সিদ্দিকী সম্মাননা-২০২১’ পেলেন রিজভী

নাট্যকার হিসেবে ‘বারী সিদ্দিকী সম্মাননা-২০২০’ পেলেন জনপ্রিয় লেখক ও নাট্যকার রেজাউর রহমান রিজভী। ২৮ নভেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ কচিকাঁচার মেলা মিলনায়তনে প্রয়াত কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রয়াত কণ্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্র অভিনেতা ও বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ডি এ তায়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হায়দার খান।

সম্মাননা প্রাপ্তিতে রেজাউর রহমান রিজভী বলেন, ‘নাট্যকার হিসেবে মিডিয়াতে কাজ করছি এক যুগ হলো। এই দীর্ঘ সময়ে আমার লেখা নাটকগুলোর জন্য নাট্যকার হিসেবে যখন কোনো সংগঠন সম্মান জানায়, তখন তা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। আমাকে সম্মানিত করার জন্য বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
 
প্রসঙ্গত, ২০০৯ সালে সালামুজ্জামানের পরিচালনায় টেলিড্রামা ‘সন্দেহ’ লেখার মাধ্যমে নাট্যকার হিসেবে মিডিয়াতে রিজভীর যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি নিয়মিত ধারাবাহিক ও একক নাটক লিখেছেন। বর্তমানে একুশে টেলিভিশনে রিজভীর লেখা ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’ সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। এছাড়া নতুন আরো বেশ কিছু খন্ড ও ধারাবাহিক নাটক লেখার কাজ নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন, যা আগামী বছর দর্শকরা দেখতে পাবেন বলে রিজভী জানিয়েছেন।

এছাড়া টেলিভিশন নাটক নিয়ে এর আগে একুশে গ্রন্থমেলায় রেজাউর রহমান রিজভীর লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হলো- ‘তিনটি টেলিভিশন নাটক’ (দোয়েল প্রকাশনী-২০১৯) ও ‘শেষ অধ্যায়’ (দেশ প্রকাশনী-২০২০)। এছাড়া ২০১৬ সাল থেকে তিনি টানা তৃতীয়বারের মতো টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত