আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

‘বলিউডের পার্টিগুলোয় প্রাণের অভাব, ভণ্ডামিতে ভরা’

‘বলিউডের পার্টিগুলোয় প্রাণের অভাব, ভণ্ডামিতে ভরা’

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রথমসারির অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা, তাই যাই না। বলিপাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না।

‘স্যাক্রেড গেমস'-এর অভিনেতার এমন মন্তব্যের পর চলছে আলোচনা সমালোচনা।

প্রথম ছবি ‘সারফারোশে' কয়েক মিনিটের চরিত্র থেকে শুরু করে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে উঠেছেন নওয়াজ। কিন্তু আজও তিনি থেকে গেছেন সেই পুরনো নওয়াজেই। আজ তক.ইন-কে দেয়া এক সাক্ষাৎকারে নাওয়াজ জানান, বেশিরভাগ ছবিতে যে ধরণের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সেরকমই। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। আর এর পিছনে কারণও রয়েছে।

বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরো আন্তর্জাতিক হয়ে উঠবে।

এই অভিনেতা কোনো লুকোচুরি না করেই জানান যে, ভণ্ডামিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এই কারণেই বলিউডের পার্টিগুলোতে যেতে অনীহা তার।

এ বিষয়ে তিনি বলেন, পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। এ জন্য বলিউডের চকচকে পার্টিগুলোতে থাকার চেয়ে সাধারণ মানুষের সাথে মিশতে বেশি ভালো লাগে আমার। তাই কাজ ছাড়া তাদের সাথেই বেশি সময় কাটাই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত