আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির মৃত্যু

প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির মৃত্যু

মারা গেলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির। ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন। সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার।

‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য ১৯৬৩ সালে অস্কার পান তিনি। সেরা অভিনেতা হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৫৮ সালে প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য প্রথম বার মনোনয়ন পান তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর তার ঝুলিতে ধরা দিয়েছিল এই সম্মানীয় পুরস্কার। ১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ তার জীবনের প্রথম সিনেমা। ওই সিনেমায় হাই স্কুলের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

১৯২৭ সালে মিয়ামিতে জন্ম সিডনির। বেশ কয়েক মাসের প্রিম্যাচিওর হিসেবে জন্মেছিলেন তিনি। জন্মের সময় শীর্ণকায় হওয়ায় তার মা ছুটেছিলেন জ্যোতিষীর কাছে। ওই দিন সিডনির মাকে দেয়া জ্যোতিষীর আশ্বাস অবশ্য ভুল হয়নি। প্রাণে তো বেঁচেছিলেনই, খ্যাতিও অর্জন করেছিলেন অসুস্থ হয়ে জন্মানো সিডনি। তার বাবা ছিলেন কৃষক। তিনি প্রায়ই মিয়ামি থেকে ফ্লোরিডা এবং বাহামাসে যাতায়াত করতেন। সে জন্য সিডনির বেড়ে ওঠা বাহামাসে। ১৫ বছর বয়সে আমেরিকার মিয়ামিতে চলে আসেন তিনি। পরের বছর আসেন নিউ ইয়র্কে। ১৬ বছর বয়সে তিনি যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত