আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রেখার সঙ্গে বাংলাদেশের ফারহান

রেখার সঙ্গে বাংলাদেশের ফারহান

অবিশ্বাস্য হলেও সত্য, ভারতের জনপ্রিয় অভিনেত্রী রেখার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের ফারহান। ভারতীয় পরিচালক ড. কুমারা গুরু পরিচালনা করবেন ছবিটি। ছবির নাম ‘গড অব স্মল থিংস’।
 
অরুন্ধুতী রায়ের বিশ্বখ্যাত এ উপন্যাসকে সিনেপর্দায় হাজির করতে যাচ্ছেন পরিচালক কুমারা গুরু। এ প্রসঙ্গে ফারহান বলেন, ইতিমধ্যে আমি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে মাসখানেক পরে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে আমি পাওলী দামের সঙ্গে শ্রীলংকান চলচ্চিত্র ‘ন্যুড-২’তে অভিনয় করলেও রেখার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যের।
 
বাংলাদেশে ফারহানের তারকাখ্যাতি না থাকলেও তিনি কিন্তু কলকাতায় বেশ পরিচিত। কলকাতার জনপ্রিয় সিরিয়াল সুবর্ণলতাতে শুভ চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া সেখানকার ‘পূর্ব-পশ্চিম’ সিরিয়ালে পিকলু চরিত্রে অভিনয় করেও নন্দিত হয়েছিলেন। যার সুবাদে তিনি জি বাংলা টিভির ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানেও বিচারক হয়েছিলেন একবার।
 
পাশাপাশি ফারহান বাংলাদেশের কিছু নাটকে অভিনয় করেছেন। আসছে ঈদেও তার অভিনীত কিছু নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। উল্লেখ্য, ছোটবেলায় ফারহান চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে— চাপাডাঙ্গার বউ, বৌমা, চন্দ্রনাথ ও রাজলক্ষ্মী শ্রীকান্ত। রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতে অভিনয়ের জন্য ছোটবেলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফারহান। তিনি বাংলাদেশের স্বনামধন্য পরিচালক প্রয়াত আলমগীর কবির ও অভিনেত্রী জয়শ্রী কবিরের একমাত্র সন্তান।


শেয়ার করুন

পাঠকের মতামত