আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

দিনো মারিও’র নায়িকা বাংলাদেশের তন্বী

দিনো মারিও’র নায়িকা বাংলাদেশের তন্বী

বলিউড তারকা দিনো মারিও’র বিপরীতে ভারতের একটি মেইনস্ট্রিম হিন্দি ছবিতে কাজ করছেন বাংলাদেশের মেয়ে ইশরাত তন্বী। উল্লেখ্য, নিজেদের মেধা যোগ্যতায় বাংলাদেশি একাধিক তরুণ-তরুণী বিশ্বের বিভিন্ন প্লাটফর্মে সাফল্য অর্জন করছেন।

তেমনই একজন ইশরাত তন্বী। বাংলাদেশে বিভিন্ন প্লাটফর্মে টানা ১০ বছর কাজ করে নিজের স্বপ্নকে আরো খানিকটা বড় ক্যানভাসে আঁকতেই উড়াল দেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। সেখানে নিজের নতুন স্ট্রাগল জীবন শুরু হয় তার। কোনো সফলতাই যে সহজে ধরা দেয় না। সেটাকে মাথায় রেখেই তন্বী সেখানে কাজ করে গেছেন। ভেঙে পড়েননি।

তন্বী বলেন, ‘আমি মুম্বাই যাওয়ার পরপরই বিশ্বে করোনার সংক্রমণ শুরু হয়। তাই প্রথমে একেবারেই ভেঙে পড়েছিলাম। একবার দেশে ফিরে আসবো ভেবেছিলাম। কিন্তু সেসময়ই আমার একটি ওটিটির কাজ ফিল্মফেয়ারে নমিনেটেড হয়। নিজের কাজের উত্সাহ যেন আরো দ্বিগুণ হয়ে যায়।’

বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে নিজের স্বপ্ন কতটা দেখেন? এমন প্রশ্নে তন্বী বলেন, ‘এখানে টিকে থাকাটাও একটা সফলতা। সেক্ষেত্রে ধীরে ধীরে এগুচ্ছি। দিনো মারিওর বিপরীতে ফুল লেম্হ ফিল্মে কাজ করলাম। কিছু টিভিসি ফটোশুটের কাজও করছি। এর পাশাপশি নিজে একটি বিজনেস করার চেষ্টা করছি। আর এখানকার নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিট পেতেও বেশ সময় লেগে যায়। তবে আমি থেমে যাবার পাত্রী নই। নিজেকে প্রমাণ করতে চাই।’ নতুন ছবির ব্যাপারে এখনই ডিটেইল বলতে চাইছেন না। তবে এই ছবিটির শুটিংয়ের কাজ অনেকখানি শেষ হয়েছে।

তন্বী বলেন, ‘ছবিটিতে কাজ করে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে আমার। দিনো সহশিল্পী হিসেবে দারুণ কো-অপারেটিভ। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন পরেশ রাওয়াল স্যার। যার অভিনয় সেই শৈশব থেকে দেখে আসছি। সেটে আমরা দারুণ মজা করে কাজটি করেছি। পরেশ রাওয়াল আমার অভিনয় দেখেও খুব প্রশংসা করেছেন। আশা করছি ছবিটি রিলিজ হলে দেশি-বিদেশি দর্শকরা আমাকে নতুন করে চিনবে, নতুন করে জানবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত