আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া নিজেই জানালেন খবরটি। সারোগেসির মাধ্যমে মা-বাবা হলেন প্রিয়াঙ্কা এবং নিক।

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার রাতে নিজেই জানালেন সেই খবর। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, এই বিষয়ে এখনই বেশি কিছু জানাতে চান না তাঁরা। তাঁরা চাইছেন, অন্যরাও বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখুন।

প্রিয়াঙ্কা এবং নিক সন্তানের মা-বাবা হয়েছেন সারোগেসির মাধ্যমে। সে কথাও প্রিয়াঙ্কা তাঁর পোস্টে জানিয়েছেন। লিখেছেন, তাঁরা প্রচণ্ড খুশি।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, মেয়ে হয়েছে তাঁদের। তবে সেই কন্যা এখন কোথায় আছে, সে কথা প্রিয়াঙ্কা জানাননি। যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে সে।

অনেকের মতেই, এই বিষয়টি তাঁরা আগে থেকেই জানতেন। সেই কারণেই কন্যা জন্মানোর আগের দিন থেকে তাঁরা San Diego-র Del Mar Dog সৈকতের কাছে থাকতে শুরু করেছিলেন।

তবে এছাড়াও আরও আভাস ছিল আগে থেকেই। ক’দিন আগেই এক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তিনি এবং নিক সন্তানের কথা ভাবছেন। সঙ্গে জুড়ে দেন, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অনেকটা অংশ জুড়ে সন্তানরা রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে যখন সন্তান হওয়ার, তখন নিশ্চয়ই হবে।’ তখন থেকেই অনেকে বুঝতে পারেন খুব তাড়াতাড়ি ভালো খবর আসতে চলেছে।

প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন, তাঁর হাতে প্রচুর কাজের চাপ এবং ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি পরিবার চান, পরিবারকে সময় দিতে চান। সন্তানের বিষয়ে তাঁর ইচ্ছার কথাও সেভাবে কখনও এড়িয়ে যাননি তিনি।

প্রিয়াঙ্কার এই খবরটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। আসছে একের পর এক শুভেচ্ছাবার্তা। ক’দিন আগেও প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের সম্পর্ক ভাঙার গুজব ছড়িয়েছিল। সেই সব গুজব হাওয়ায় উড়িয়ে দিয়ে এখন নতুন এক ভূমিকা পালনের দায়িত্ব নিলেন দু’জনে।

প্রিয়াঙ্কা একাই নন, এই কথা নেটমাধ্যমে জানিয়েছেন নিকও। তিনিও একই বয়ান পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত