আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ক্যাট-ভিকির বিয়ের দুই মাস পর শুভেচ্ছা জানালেন সালমান

ক্যাট-ভিকির বিয়ের দুই মাস পর শুভেচ্ছা জানালেন সালমান

অবশেষে! ক্যাটরিনা কাইফের বিয়ের প্রায় দু-মাস পর ‘প্রাক্তন গার্লফ্রেন্ড’-এর জন্য ‘শাদি মোবারক’ বার্তা গেল সালমান খানের তরফে। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে নিজের সম্পর্ক বিয়ের আগে পর্য্ন্ত গোপন রেখেছিলেন ক্যাটরিনা। ভাঙা সম্পর্কের বোঝা বয়ে ক্লান্ত অভিনেত্রী এক্কেবারে চাননি এবার তার প্রেম কাহিনিতে কারুর কু-নজর পড়ুক। গত ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে সাতপাকে বাঁধা পড়েন ‘ভি-ক্যাট’। তবে সবচেয়ে আর্শ্চয়ের বিষয় ছিল এই বিয়েতে উপস্থিত ছিলেন না সালমান খান বা তার পরিবারের কোনো সদস্য।

ক্যাটরিনার বলিউড কেরিয়ার নিজের হাতে গড়ে দিয়েছেন সালমান খান। সালমানের ছত্রছায়াতেই ধীরে ধীরে হিন্দি না জানা ব্রিটিশ সুন্দরী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। তবে সালমানের বোন অর্পিতা খান শর্মা নিজে জানিয়েছিলেন ক্যাটরিনার বিয়ের আমন্ত্রণ পাননি তারা। কেন? সেই প্রশ্নের জবাব মেলেনি।
শেষমেষ বিগবস ১৫-র গ্র্যান্ড ফিনালেতে আচমকাই ক্যাটরিনা কাইফের জন্য অভিনন্দন বার্তা দিলেন সালমান। ক্যামেরার দিকে তাক করে ভাইজান বলে উঠেন, ‘ক্যাটরিনা, শাদি মোবারক হো’।

কিন্তু আচমকাই কেন এ কথা বললেন সালমান? প্রাক্তন বিগবস বিজেতা রুবিনা দিলাইক এবং চলতি সিজনের প্রতিযোগী রাখি সাওয়ান্ত ক্যাটরিনার সুপারহিট আইটেম নম্বর ‘চিকনি চামেলি’তে পারফর্ম করতে দেখা যায়, সেই পারফরম্যান্স শেষেই সালমান অভিনন্দন জানান প্রাক্তনকে।

বিগ বসের গ্র্যান্ড ফিনালে-তে অবশ্য এক নয়, একাধিকবার উঠল ক্যাটরিনা-ভিকির বিয়ের প্রসঙ্গ। শেহনাজ গিল এদিন বলে উঠেন, ‘ক্যাটরিনা কাইফ এখন পঞ্জাবের ক্যাটরিনা হয়ে হয়ে গেছে। কারণ, ভিকি কৌশের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। স্যার আপনি খুশিতে থাকুন শুধু, জানি না আমি একটু বেশি বলছি কি না, ক্ষমা করবেন’। এরপর শেহনাজ আরও যোগ করেন, ‘স্যার আপনাকে সিঙ্গেলই মানায়’। এই কথা শুনে সালমান যা জবাব দিলেন তা অবাক করবে আপনাকে। দবাং খান সটান বলে দেন, ‘যখন হয়ে যাব (সিঙ্গেল) তখন নিশ্চই মানাবে’। সালমানের কথা শুনে ধন্দে সকলে, তবে কি প্রতিশ্রুতিবদ্ধ সালমান খান? তা অবশ্য খোলসা করলেন না এই বলিউড সুপারস্টার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত