আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় পাঁচ বাংলাদেশি

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় পাঁচ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামের চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার।  আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে পরবর্তী আইপিএলের নিলাম।

মেগা নিলামের জন্য ৫৯০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগী সদস্য দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়।  

তালিকায় আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিলামে বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন লিটন, তাসকিন ও শরিফুল।

৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশি ক্রিকেটার আছেন। এর বাইরে সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। ৩৪ জন ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার।

আইপিএলের দলগুলো হলো, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও টিম আহমেদাবাদ।

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন ৪৮ জন ক্রিকেটার। ১.৫ কোটি রুপির ভিত্তিমূল্যে ২০ জন খেলোয়াড়। ১ কোটির ভিত্তিমূল্যে ৩৪ জন খেলোয়াড় রয়েছেন।

এর আগে গত ২২ জানুয়ারি নিবন্ধনকৃত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। নিবন্ধনে বিশ্বের মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম ছিল। এরমধ্যে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার ছিলেন। আজ ঘোষিত চূড়ান্ত তালিকা থেকে ৪ বাংলাদেশি ক্রিকেটার বাদ পড়েছেন। সর্বমোট বাদ পড়েছেন ৬৬৮ জন ক্রিকেটার।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত