আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিজয় ছিনিয়ে এনে প্রশংসায় ভাসছেন নিপুণ

বিজয় ছিনিয়ে এনে প্রশংসায় ভাসছেন নিপুণ

আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হারার পরেও লড়াই করে বিজয় ছিনিয়ে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন চলচ্চিত্র নায়িকা নিপুণ।

সর্বশেষ জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেছে আপিল বোর্ড। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে ডাকা এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুরু থেকেই উত্তাপ ছড়িয়ে আসছে। নির্বাচনের পর বিস্ফোরক সব অভিযোগ এনে নিপুণের করা সংবাদ সম্মেলনে সেই উত্তাপ আরো বেড়ে যায়। তোলপাড় শুরু হয় নেটি দুনিয়ায়।

অবশেষে লড়াই করে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে সক্ষম হলেন নিপুণ। তার এই সাহসী লড়াইয়ের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন অসংখ্য ভক্ত।

ফেসবুকে একজন লিখেছেন, ‘মেয়ে হয়ে যে কাজ নিপুন দেখিয়ে দিয়েছেন, এটি আগামীতে নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমরা আশা করি। অবশেষে সত্যের জয় হলো! এই জয় শুধু নিপুণ আপার না, এই জয় সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের জনগণের!’

আরেকজন লিখেছেন, ‘এই রায়ে প্রমানিত হলো বাংলাদেশে এখন বিচার ব্যবস্থা সঠিক আছে। আমরা সাধারণ জনগন নিপুণ আপুকে চেয়েছি। এখন আমরা অনেক খুশি। সোহানুর রহমান সোহান ভাইকে অনেক অভিনন্দন। নিপুণ আপাকে অভিনন্দন।’

নিপুণের সাহসী ভূমিকার প্রশংসা করে একজন লিখেছেন, ‘নিপুণ এর সাহসী ভূমিকাকে স্বাগত জানায় এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে এভাবে সাহসী ভূমিকা প্রয়োজন। আশা করি সত্যের জয় হয়েছে। পুরো দেশে জায়েদে খানের ১০০ ভক্ত খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। আর সে চলচ্চিত্র সমিতি নির্বাচনেই এতো ভোট পায় কেমনে? ধন্যবাদ নিপুণ, তোমার সাহসী কাজে সত্য বেরিয়ে আসলো। অভিনন্দন নিপূন আপা..!’

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত