আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের প্রেম!

২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের প্রেম!

প্রতি বছর ঈদে সালমান খানের সিনেমা মুক্তি পায়। গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই ট্রেন্ড বলিউডের। সল্লু ভাইয়ের সিনেমা ছাড়া ভক্তদের ঈদ ঠিক জমে না। ঈদে সালমানের সিনেমা মুক্তি মানেই সেটি ব্যবসাসফল।

গত দুই বছর করোনার কারণে অবশ্য কিছুটা হতাশ হতে হয়েছে ভাইজান ভক্তদের। তবে আগামী বছর ট্রেন্ড মেনেই ঈদে মুক্তি পাবে সালমানের খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

সোমবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। সিনেমাটির পরিচালনা করছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমান খান, তাঁর ভাই সোহেল খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানকে রোমান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো ইয়াং অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে, এবার পালা পূজার। বয়সে সালমানের চেয়ে ২৭ বছরের ছোট পূজা।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মতে, বলিউড একটা ফ্রেশ জুটি পাবে এই সিনেমার সঙ্গে, পূজা সালমানের নায়িকা হিসাবে এই সিনেমার জন্য সেরা বাছাই দাবি প্রযোজকের।

ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ এবং রাম চরণের সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত