আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাপ্পি লাহিড়ির গা-ভর্তি সোনার গয়নার আসল রহস্য

বাপ্পি লাহিড়ির গা-ভর্তি সোনার গয়নার আসল রহস্য

স্বকীয় ছাপের সুরের মতোই নিজস্ব ভাবমূর্তিতেও স্বতন্ত্র ছিলেন ভারতীয় শিল্পী বাপ্পি লাহিড়ি । তার ওজনদার ছোটখাটো শরীরে ছিল প্রচুর সোনার গয়না। গলায় সোনার একাধিক ভারী চেন। তাতে ঝুলত বড়সড় লকেট। হাতের সব আঙুলে সোনা-রুপোর আংটি। তাতে বসানো বহুমূল্য পাথর। কব্জিতে ব্লেসলেট। বাদ পড়েনি কানের লতিও। তাতে হরেক সাইজের দুল পরতেন। চুলের ছাঁটেও কম কেতা ছিল না। এছাড়া তিনি একটি ওজনদার রোদচশমা পরতেন । তবে বাপ্পি লাহিড়ির গা-ভর্তি সোনার গয়না নিয়েই ঘুরেফিরে প্রশ্ন অনেক প্রশ্ন আসত তার কাছে।

এ তারকা-সুরকারের কাছে অনেক সাংবাদিকই প্রশ্ন করেছেন যে সোনার গয়নার প্রতি আপনার এত টান কেন বাপ্পি’দা? একবার ‘ইন্ডিয়ান আইডল’-এর এক পর্বে সরাসরি এমন প্রশ্ন করে বসেন এক প্রতিযোগী। ওই টেলিভিশনের মিউজিক রিয়েলিটি শোয়ে তখন বিচারকের আসনে ছিলেন বাপ্পি লাহিড়ি। ১২তম পর্বের প্রতিযোগীরা গান শেষ করেছেন। তখন বিচারক বাপ্পিকে প্রশ্ন করে বসেন ওই অনুষ্ঠানের প্রতিযোগী দানিশ। তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনার স্টাইল আর সোনার গয়নার ব্যাপারটা সত্যিই দারুণ। এ স্টাইলের পিছনে কার অনুপ্রেরণা রয়েছে?’

বাপ্পি লাহিড়ি যেন এমন অদ্ভুত প্রশ্নেরই অপেক্ষায় ছিলেন। অকপটে জানিয়েছিলেন কেন সোনার গয়নার প্রতি তার এত ঝোঁক। তিনি বলেছিলেন, ‘আমার প্রথম ছবি ‘জখমি’ দারুণ সফল হয়েছিল। তাতে খুশি হয়ে আমার মা একটা সোনার হার উপহার দিয়েছিলেন আমায়। তারপর থেকে সোনা আমার কাছে সৌভাগ্যের প্রতীক হয়ে গিয়েছিল। কারণ, এরপর প্রতিটি গানই হিট।’

বাপ্পি লাহিড়ির গা-ভর্তি সোনার গয়নার নেপথ্যে এলভিস প্রেসলিরও কম অবদান ছিল না। এলভিসের গলাতেও ঝুলত ভারী সোনার ক্রশ। এক সময় ওটাই তার স্টাইল হয়ে দাঁড়িয়েছিল। ‘কিং অব রক অ্যান্ড রোল’-কে নিজের অনুপ্রেরণা মনে করতেন বাপ্পি। তিনি বলেছিলেন, ‘এলভিস প্রেসলি যেভাবে নিজের ভাবমূর্তি তৈরি করেছিলেন, তাতে একেবারে মুগ্ধ ছিলাম। ভেবেছিলাম, আমাকেও তার মতো নিজের পরিচিতি গড়ে তুলতে হবে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত