আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের গোপন তথ্য ফাঁস করলো জেরিন খান!

বলিউডের গোপন তথ্য ফাঁস করলো জেরিন খান!

বলিউড ভাইজান সালমান খানের হাত ধরেই বিটাউনে যাত্রা শুরু হয় জেরিন খানের। বিটাউনে শোনা যায় ভাইজানের সিনেমার মাধ্যমে যার বলিউডে অভিষেক হয় তার আর পিছনে ফিরে থাকাতে হয় না। সালমান খানের ‘বীর’ সিনেমার মাধ্যমে জেরিন খানের অভিষেক হয়। কিন্তু সালমান খানের মত বড় স্টারের সাথে বলিউডে অভিষেক স্বপ্নের হলেও বক্স অফিস সেই স্বপ্নের অপমৃত্যু ঘটায়।

মুখ থুবড়ে পড়েছিলো জেরিন খানের সিনেমাটি। তখন অনেক চলচ্চিত্র সমালোচক জেরিনের অভিনয়ের কঠোর সমালোচনা করেছিলেন।

কিন্তু সমালোচনা ও প্রথম ছবির ব্যর্থতার পরও থেমে থাকেননি জেরিন। চেষ্টা চালিয়ে গেছেন বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিতে। পরে ব্লকবাস্টার ‘রেডি’ ছবিতে একটি আইটেম গানে কোমর দুলিয়ে নজর কাড়েন তিনি। সেই সুবাদে ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটির বক্স অফিসে ভালো আয় করে। এরপর বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু দাগ কাটতে পারেননি। দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন। সেখানেও সফল হননি।

অবশেষে সেসব নিয়ে কথা বলেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। তিনি বলেন, আসলে বিটাউনে সফল হতে হলে নেওয়ার্কিং অত্যন্ত জরুরি। আর এই কাজটাই আমি কখনও করতে পারিনি।

দেশটির গণমাধ্যমকে জেরিন বলেন, বলিউডে ব্যর্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, এ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে খুব স্পেশাল হতে হবে। সমস্ত ফিল্মি পার্টিতে যাওয়া বা লোকজনের সঙ্গে নেটওয়ার্কিং করতে জানাও জরুরি। এসব পার্টি যে আমাদের কাজের জন্য কতটা জরুরি— সেটাও দেখেছি।

তিনি আরও বলেন, আজকালের ট্রেন্ডই হলো, সকলের বন্ধু। আর সকলেই নিজেদের বন্ধুদের সঙ্গে কাজ করছেন। আমি কখনও ইন্ডাস্ট্রির কারও সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করিনি। ফলে কাজের সুযোগ হারিয়েছি।

জেরিন বলেন, বলিউডে লোকজন যদি নিজেদের বন্ধুদেরই ছবিতে সুপারিশ করতে থাকেন, তবে আমাদের মতো মানুষ কীভাবে কাজ পাবেন?

বলিউড সুন্দরীর দাবি, তাকে কেউ বলিউডে সুযোগ দিতে চান না। সবাই তাকে সুন্দর মুখ হিসেবেই চেনেন। এর বাইরে তাকাতে রাজি নন।

প্রসঙ্গত, ২০১১ সালে বীর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। এরপর হাউসফুল ২, হেট স্টোরি ৩,আকসার ২,১৯২১ ও নান রজভাগা পগিরেন নামে তামিল ছবি ও ওটিটি প্লাটফর্মে অভিনয় করতে দেখা যায় তাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত