আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জাতীয় চলচ্চিত্রসহ সকল পুরস্কার দান করলেন ডলি জহুর

জাতীয় চলচ্চিত্রসহ সকল পুরস্কার দান করলেন ডলি জহুর

বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর তাঁর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য সংস্থা কর্তৃক প্রাপ্ত পুরস্কার গুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য আজ দান করেন।

ডলি জহুর ১৯৫৫ সালে ১৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াকালীন মঞ্চ নাটকের সাথে যুক্ত হন। ১৯৭৪-৭৫ সালে সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয় করেন। এরপর নাট্যচক্রের সাথে যুক্ত হয়ে মঞ্চে প্রথম লেট দেয়ার বি লাইট নাটকে অভিনয় করেন।

ডলি জহুর ১৯৭৬ সালের ৫ নভেম্বর জহুরুল ইসলামকে বিয়ে করেন।স্বামী জহুরুল ইসলামের সাথে যুক্ত হন কথ্যক নাট্যগোষ্ঠীতে। মামুনুর রশীদের বাংলা থিয়েটারে মানুষ নাটকে কিছুদিন অভিনয় করেন। আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে মঞ্চে ময়ূর সিংহাসন ও ইবলিশে অভিনয় করেন।

১৯৮৫ সালে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মোস্তাফিজুর রহমান প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনে প্রথম এইসব দিনরাত্রি নাটকে নিলু ভাবী চরিত্রের অভিনয় করে তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।

আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৮৩ সালে প্রথম নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯২ সালে হুমায়ূন আহমেদের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য নিয়ে মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

ডলি জহুর টেলিভিশন নাটকের পাশাপাশি প্রায় দেড়শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত রোকেয়ার অবরুদ্ধ জীবনের পোড়খাওয়া এক নারীর চরিত্রে মর্মস্পর্শী অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এই অসাধারণ অভিনেত্রী তাঁর কাজের স্বীকৃতি হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিকবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি কর্তৃক পুরস্কার, যায়যায় দিন প্যাসিফিক পুরষ্কার, চিপাচস পুরস্কার, একতা অ্যাওয়ার্ড, কালচারাল রিপোর্টাস পুরস্কারসহ বিভিন্ন সংস্থা থেকে বেশ কিছু পুরস্কার পান।

ডলি জহুর বিভিন্ন সংস্থা কর্তৃক প্রাপ্ত পুরস্কার গুলো আজ (১৬ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও পরিচালকের নিকট হস্তান্তর করেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুরের জীবন ও কর্ম নিয়ে একটি ডকুমেন্টেশন তৈরি করে সংরক্ষণ করেন ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার জন্য।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত