আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাংলাদেশের নাগরিকত্ব চাইলেন মীর

বাংলাদেশের নাগরিকত্ব চাইলেন মীর

সম্প্রতি বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। ‘ফুডকা’ নামের একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজেই তার এই ভ্রমণ। যেটার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন। সেই খাবারের ভিডিও ধারণ করে নিয়েছেন।

মীরের আসার খবর শুনে তার এদেশি ভক্তদের মাঝে বিরাজ করে উত্তেজনা। রাস্তাঘাটে যখনই বের হচ্ছেন, তখনই ভক্তদের ভিড়ে পড়েছেন। লাইন ধরে সেলফি তুলতে আসেন তরুণ-তরুণীরা। এমনকি ঢাকায় আসার তিনদিনের মাথায় অন্তত তিন’শ নিমন্ত্রণ পেয়েছেন মীর ও তার সঙ্গীরা। যদিও কাজের খাতিরে সেসব নিমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না তারা।

বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত মীর। এই ভালোবাসা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না তার। সেজন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ অনুরোধ জানান ‘মীরাক্কেল’খ্যাত তারকা।

মীর বলেন, বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ রেখে যাচ্ছি। একেবারে উপর মহল পর্যন্ত অনুরোধটা রাখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, ফুডকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ী (মীরের সফরসঙ্গী) আর মীর, তার ভাইপো; আমাদের দুজনকে এখানে স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন। আমরা এখানে থেকেই যাই। কারণ এতো আদর, এতো আপ্যায়ন, এতো খাতির পাওয়ার পর সত্যিই বাড়িকে আর মিস করি না। এই একটা দেশে এসে মায়ের হাতের রান্না ভুলে যাই।

উল্লেখ্য, অনেকদিন ধরেই ‘ফুডকা’ প্রজেক্টটি নিয়ে কাজ করছেন মীর ও ইন্দ্রজিৎ লাহিড়ী। ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। এরই ধারাবাহিকতায় এলেন বাংলাদেশে। ইতোমধ্যে ঢাকা সফর সেরে তারা উড়াল দিয়েছেন কক্সবাজার। সেখানেও বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করবেন ফুডকা ও তার ভাইপো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত