আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইসলামবিদ্বেষের অভিযোগে কুয়েত ও কাতারে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ

ইসলামবিদ্বেষের অভিযোগে কুয়েত ও কাতারে ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ

ইসলামবিদ্বেষের অভিযোগে কুয়েত ও কাতারে ভারতীয় ছবি বিস্টকে নিষিদ্ধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশগুলোর সরকার ভারতীয় এ চলচ্চিত্রকে নিষিদ্ধ করার বিষয়ে বলেছে, বিস্ট নামের এ ভারতীয় ছবিতে মুসলিমদের উগ্রবাদী হিসেবে চিত্রিত করা হয়েছে এবং পাকিস্তানবিরোধী বক্তব্য আছে এ ভারতীয় চলচ্চিত্রে।

বিস্ট নামের এ ভারতীয় ছবিটি মূলত দেশটির তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সৃষ্টি। অ্যাকশন-কমেডি ধারার এ ছবিটিতে অভিনয় করেছেন থালাপথি বিজয় ও পূজা হেগড়ে। এ তামিল ছবিতে থালাপথি বিজয় একজন সরকারি গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। এছাড়া এ ভারতীয় চলচ্চিত্রে দেখানো হয়েছে যে একটি বিপনি বিতানে (মুসলিম) উগ্রবাদীদের সাথে লড়ছেন ছবির নায়ক থালাপথি বিজয়।

বিস্ট নামের এ ছবিটির সমালোচনা করেছে ভারতের তামিলনাড়ু মুসলিম লীগ নামের একটি রাজনৈতিক সংগঠন। তামিলনাড়ু মুসলিম লীগের মতে, বিস্ট নামের এ ছবিটিকে তামিলনাড়ু রাজ্যে মুক্তি দেয়া ঠিক হবে না। কারণ, এ ছবিতে মুসলিমদের উগ্রবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এ তামিল ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চাইছে তামিলনাড়ু মুসলিম লীগ।

টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা জানিয়েছে, কুয়েতে ভারতীয় এ চলচ্চিত্রকে নিষিদ্ধ করা হলে তার বক্স অফিসে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু, কাতারে নিষিদ্ধ করা হলে তার প্রভাব পড়বে সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চলে। কারণ, ওই অঞ্চলে কাতার হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার। এদিকে বিস্ট নামের এ ভারতীয় ছবিটি সৌদি আরবের চলচ্চিত্র বিষয়ক সেন্সর বোর্ডে আটকা পড়েছে।

এ বিষয়ে ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা বলেন, ‘বিস্ট’ নামের এ ছবিটির আগে ‘ফির’ নামের একটি ভারতীয় ফিল্মকে নিষিদ্ধ করেছিল কুয়েত। মধ্যপ্রাচ্যের সরকারগুলো এখন আর এসব উগ্রবাদী চরিত্র নিয়ে করা ছবি পছন্দ করে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত