আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মা হওয়ার অভিজ্ঞতা জানালেন কাজল

মা হওয়ার অভিজ্ঞতা জানালেন কাজল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল মা হয়েছেন। গত ১৯ এপ্রিল তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নাম রেখেছেন নীল। সুখবরটি কাজলের স্বামী গৌতম কিসলু প্রকাশ্যে এনেছিলেন।

এবার মা হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে আবেগঘন একটি পোস্ট দিলেন কাজল। ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে তিনি তুলে ধরেছেন অত্যন্ত কঠিন এবং স্বর্গীয় এই অনুভূতির কথা।

অভিনেত্রী লিখেছেন, ‘ছোট্ট নীলকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য উত্তেজিত এবং উচ্ছ্বসিত। এটা স্মরণীয়, অপ্রতিরোধ্য, দীর্ঘ ও সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা।’

কাজল জানান, জন্মের পরই যখন তার কোলে সন্তানকে দেওয়া হয়, ওই মুহূর্তের অভিজ্ঞতা অবর্ণনীয়। তিনি লিখেছেন, ‘জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে নীলকে শ্লেষ্মা, ঝিল্লি ও প্লাসেন্টা দিয়ে আবৃত অবস্থায় আমার বুকে ধরে রাখাই আমার আত্মার শান্তি। ওই মুহূর্তে আমি প্রকৃত ভালোবাসা ও কৃতজ্ঞতার গভীরতা বুঝতে পেরেছি।’

সন্তান জন্ম দেওয়ার কঠিন এই সময়টার কথা জানিয়ে কাজল লিখেছেন, ‘সহজ ছিল না। নিদ্রাহীন ৩ রাত, ভোরে রক্তক্ষরণ, থলথলে পেট, যন্ত্রণা, প্রসারিত ত্বক, ভিজে যাওয়া প্যাড, স্তন পাম্প, অনিশ্চয়তা, অবিরাম উদ্বেগ, ঠিকঠাক করতে পারছি কিনা, মাথায় একগুচ্ছ দুশ্চিন্তা ঘুরপাক খেয়েছে।’

সন্তানের মুখ দেখার পর সব কষ্ট ভুলে যান কাজল। তিনি লিখেছেন, ‘এটি এরকম মুহূর্ত- সকালে-বিকেলে মিষ্টি আলিঙ্গন, আত্মবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা, ছোট্ট চুম্বন, দুজনের মধ্যে শান্ত মুহূর্ত, বেড়ে উঠছি, শিখছি, আবিষ্কার করছি।’

সর্বশেষে কাজল বলেছেন, ‘বাস্তবে প্রসবোত্তর গ্ল্যামারাস নয়, তবে নিশ্চিত সুন্দর হতে পারে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত