আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে পুরস্কৃত শাকিব খান

ভারতে পুরস্কৃত শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত বছরের নভেম্বর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। এর মধ্যেই তার অর্জনের খাতায় যুক্ত হলো দুটি পুরস্কার। প্রতিবেশী দেশ ভারতের একটি আয়োজনে তাকে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (১৫ মে) কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। এতে ২০১৯ ও ২০২০ দুই বছরের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এই আয়োজনেই সেরা অভিনেতা (বাংলাদেশ) ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় শাকিবকে। ২০১৯ সালের ‘পাসওয়ার্ড’ ও ২০২০ সালের ‘বীর’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার দুটি পেয়েছেন তিনি।

যদিও শাকিব নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তবে নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, “ধন্যবাদ টেলিসিনে। ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমার জন্য আমাকে সেরা অভিনেতার পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য। এটি আমাকে আরও খুশি করেছে কারণ, দুটি সিনেমাই আমার এসকে ফিল্মস থেকে নির্মিত।’’

পাশাপাশি শাকিব তার ভক্ত, শুভকাঙ্খী ও সিনেমা দুটির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছিলেন মালেক আফসারী। আর ‘বীর’ পরিচালনা করেন কাজী হায়াত। দুটি সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত