আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‘মুজিব’ বায়োপিকের ট্রেলারটি অফিশিয়াল নয়: শুভ

‘মুজিব’ বায়োপিকের ট্রেলারটি অফিশিয়াল নয়: শুভ

বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। ইতিমধ্যে প্রকাশিত সিনেমার ট্রেলার নিয়ে আলোচনা–সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ অবশেষে মুখ খুলেছেন এ বিষয়ে।

ভয়েস অফ আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে আরিফিন শুভ জানান, ‘মুজিব’ বায়োপিকের প্রকাশিত ট্রেলারটি অফিসিয়াল নয়।

শুভ বলেন, ‘ট্রেলারটি অফিশিয়াল ট্রেলার নয়। এটা শুধুমাত্র কান চলচ্চিত্র উৎসবের জন্য বানানো ট্রেলার। এখনো সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।’

সমালোচনার বিষয়ে এ অভিনেতা বলেন, ‘অনেকগুলো বিষয় আমিও শুনেছি, জেনেছি। তাই আমাকে বলতেই হচ্ছে, এই ট্রেলারটা মাত্র ১৩ দিনে বানানো হয়েছে। ভিএফএক্স-এর যে কাজগুলো দেখছেন, সেটা কিন্তু মাত্র ১০ দিনে করা। এখনো ভিএফএক্স-এর কাজ বাকি আছে। আরও অনেক কিছুই বাকি রয়েছে। আমি শুধু এতটুকু বলব, এটা অফিশিয়াল ট্রেলার নয়। অফিশিয়াল ট্রেলার আমরা কিছু দিনের মধ্যেই প্রকাশ করব।’

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শুভ বলেন, ‘ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনেক বিদেশি ডিরেক্টর ও অতিথি উপস্থিত ছিলেন। জার্মানিসহ বেশ কয়েকজন ডিরেক্টর ট্রেলার প্রকাশ পরবর্তী পার্টিতে বললেন, ‘‘স্পিচ অফ দ্য ডে”। বিদেশিরা বঙ্গবন্ধু সম্পর্কে এমন সব অজানা তথ্য পেয়ে বেশ অবাক হয়েছেন। তারা বঙ্গবন্ধুকে জানলেন। বিদেশে বঙ্গবন্ধুর কথা নতুনভাবে অনেকেই জানল, এটা আমার জন্য পরম পাওয়া।’

সাক্ষাৎকারে শুভ আরও জানান, সেপ্টেম্বরে দেশের মানুষের জন্য চূড়ান্ত ট্রেইলার মুক্তি দেওয়া হবে। এখন পুরো পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হতে হবে সময় লাগবে দুই মাস। এরপর আসলে একদম নিশ্চিত মুক্তির তারিখ বলা সম্ভব হবে।

‘মুজিব’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যদের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ (বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান), দিলারা জামান ও সঙ্গীতা চৌধুরী (বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন), শরীফ সিরাজ (শেখ জামাল), নাজিবা বাশার (সুলতানা কামাল)।

জাতীয় চার নেতার চরিত্রে আছেন দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম (সৈয়দ নজরুল ইসলাম), রিয়াজ (তাজউদ্দীন আহমদ), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরী (মনসুর আলী)।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শামসুল হক), শহীদুল আলম সাচ্চু (এ.কে. ফজলুল হক), গাজী রাকায়েত (আবদুল হামিদ), সাব্বির হোসেন (তোফায়েল আহমেদ), তুষার খান (তফাজ্জল হোসেন মানিক মিয়া), খন্দকার হাফিজ (মেজর জেনারেল ওসমানী), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), জায়েদ খান (জেনারেল টিক্কা খান), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ) ও এলিনা শাম্মী (খালেদা জিয়া)। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রোকেয়া প্রাচী, আবুল কালাম আজাদ, আশিউল ইসলাম, হাসান দ্বীপ ও সুদীপ সারাঙ্গীকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত