আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘মুজিব’ সিনেমার ট্রেলার নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ

‘মুজিব’ সিনেমার ট্রেলার নিয়ে এবার মুখ খুললেন রিয়াজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‌‌‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন ছবিটির ট্রেলার প্রকাশ পায়। ফ্রান্সের স্থানীয় সময় রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবনের এক ঝলক।

এরপরই দেশের অনেক দর্শক হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্দায় দুর্বল উপস্থাপনায় দেখে বিভিন্ন মহলে চলছে তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্রটিতে তাজউদ্দিন আহমেদ এর চরিত্রে অভিনয় করা চিত্র নায়ক রিয়াজ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমাকে নির্মাতা যেভাবে অভিনয় করতে বলেছেন, আমি ঠিক সেইভাবেই অভিনয় করেছি। কারণ আমি অভিনেতা। আমার চরিত্রটুকু যেভাবে ফুটিয়ে তোলা দরকার সেই ভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। এখন ট্রেলার দেখেই যদি এমন হয় তাহলে তো হলো না, সিনেমা মুক্তির পর আসলে বোঝা যাবে সেটা কী হয়েছে বা কেমন হয়েছে। এরপর দর্শকরাই ভালো-মন্দ বলবে।

তিনি আরও বলেন, ‘সমালোচনাকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি কারণ হলো বঙ্গবন্ধুর প্রতি সবার অনড় অবস্থান। আমাদের এই প্রজন্ম বঙ্গবন্ধুর বিষয়ে তীব্রভাবে অনুপ্রাণিত ও তার জায়গাটাকে ধারণ করে বলেই সমালোচনাটা হয়েছে। তারা আসলে বঙ্গবন্ধুর কোন ধরণের ত্রুটি মানতে নারাজ। বিষয় গুলো এভাবেই ভাবলে হয়। মুক্তি পাক সিনেমাটি তারপর না হয় আরও আলোচনা হোক।’

দীর্ঘ এক যুগ পর ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মাধ্যমে ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। তবে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে সিনেমা বানানোর অভিজ্ঞতা নির্মাতার এবারই প্রথম নয়। এর আগেই তিনি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও সত্যজিৎ রায়কে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত আলোচিত এই সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, রিয়াজ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত